বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বন্যাদুর্গতদের ঘরেঘরে খাবার পৌঁছিয়ে দিল ইয়াসিদ ও আলোকিত যুব সংগঠন

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের চৌফলদন্ডিতে বন্যার্থদের মাঝে ইয়াসিদ ও আলোকিত যুব সংগঠনের যৌথ উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এবং আলীয়া পাড়ার দেড় শতাধিক পরিবারের মাঝে প্যাকেটজাত খাবার তুলে দেন নেতৃবৃন্দ।

বানের পানি ও গ্রামীণ জনপদের বিপদসংকুল পথ পেরিয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতার পরিচয় দিয়েছে ইয়াসিদ ও আলোকিত যুব সংগঠনের নেতৃবৃন্দ।

সম্ভাবনাময় যুবদের যুবকদের সংঘবদ্ধ এই প্রয়াস ও মানবিক কর্মসূচিকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছে।

মানুষের দুর্যোগে মানবিক সহায়তার কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইয়াসিদ ও আলোকিত যুব সংগঠনের কর্তারা।

এজন্য তারা স্থানীয়দের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেছেন।

সেইসঙ্গে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *