রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মহেশখালীর কুতুবজোমে লোমহর্ষক ঘটনা। পরিত্যাক্ত ভিটির কলা গাছের ঝোঁপ থেকে মা ছেলের মরদেহ উদ্ধার ১ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হজযাত্রীদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে পেকুয়ায় আসছেন তারেক রহমান রহস্য উদঘাটন: ইয়াবার লেনদেনের জেরে হোয়াইক্যংয়ের সৈয়দ মিয়া হত্যাকান্ড,গ্রেফতার ২ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি : ইসি সানাউল্লাহ সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফেরানোই পাঁচ মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য: পরিবেশ উপদেষ্টা দুদকের হাতে ‘ধরা খাওয়া’ উখিয়ার সাব-রেজিস্ট্রার বহাল! অনিয়মে জন-ভোগান্তি থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জোন ১১ বিজিবির উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও হত দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বার) সকালে ব্যাটালিয়নের ট্রেনিং সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটেলিয়নের জোন কমন্ডার লে.কর্ণেল মো: নাহিদ হেসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটেলিয়নের উপ অধিনায়ক (মেজর) কাজী আহাদুল ইসলাম ।

অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,থানা’র ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, প্রেসক্লাবর প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, প্রেসক্লাবের সদস্য জয়নাল আবদ্দিন টুক্কু, সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী, সদস্য আব্দু রশিদ,সদস্য মো: শাহীন, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর, সদস্য মো: ইউনুছ, সদস্য মো: তৈয়ব উল্লাহ,দোছড়ি ইউনিয়নের ২৭৬ নং মৌজার হেডম্যান মংনু মার্মা বাকখালী ২৭৯ মৌজার হেডম্যান উছাই থোয়াই চাক, বাইশারী মুক্তিযোদ্ধা মার্মা প্রমূখ।

এদিকে দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় ব্যাটালিয়নের মাঠে স্থানীয় খেলোয়াড় বনাম বিজিবি সম্প্রীতির এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *