বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

চকরিয়ায় হত্যাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ আসামী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ৬ জন পলাতক ৬ আসামীকে গ্রেপ্তার করেছে। রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন, চিরিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পালাকাটা গ্রামের আবদুশ শুক্কুরের ছেলে দিদারুল ইসলাম (৪৮), হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবানীয়া ঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. কালু (৬০), চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার সোলায়মান বাদশার ছেলে আবু ছালাম (৪২), ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চা-বাগান এলাকার বাদশা মিয়ার ছেলে মো. ছাবের আহমদ (৪৮), খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাতঘর পাড়ার নুরুন্নবীর ছেলে নুরুল আমিন রিপন (৩২) ও কোনাখালী ইউনিয়নের মধ্যম কোনাখালী খাতুন বাপের পাড়া এলাকার আবদুল হাকিমের ছেলে মো. জালাল উদ্দিন প্রকাশ শাহজালাল (৩৩)।

এদের মধ্যে দিদারুল ইসলাম ও মো. কালুর বিরুদ্ধে হত্যা, আবু ছালাম ও ছাবের আহমদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়া নুরুল আমিনের ৬ মাসের সাজা ও জালাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঞ্জুর কাদের ভুইয়া বলেন, পুলিশ পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬ আসামীকে সোমবার দুপুরে আদালতের কাছে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *