মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

রামু থেকে চকরিয়ায় আসার পথে গরুভর্তি ২টি ট্রাক ছিনতাই: পুলিশের সহায়তায় উদ্ধার

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের ইয়াবা সম্রাট খ্যাত সিঙ্গার  আবদুর রহিমের নেতৃত্বে ১৪/১৫ জনের একদল দুর্বৃত্ত কক্সবাজার থেকে ঢাকা মুখি দুটি গরু ভর্তি ট্রাক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে রামু ও চকরিয়া থানা পুলিশের হস্তক্ষেপে দু’ঘন্টা পর উদ্ধার করা হয় ছিনতাই হওয়া গাড়ী দুটি। (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার ভোররাত দেড়টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
 স্থানীয় ব্যবসায়ী আবদু শুক্কুর অভিযোগ করেন, গর্জনিয়া বাজার থেকে ক্রয় করে আমাদের ২০টি গরু ভর্তি দুটি ট্টাক রামু চা-বাগান হয়ে আসছিল। ভোররাত আনুমানিক দেড়টার দিকে একই এলাকার ব্যবসায়ী আবদুর রহিম ওরফে সিঙ্গার রহিম ওরফে ইয়াবা রহিমের নেতৃত্বে ১টি সিএনজি, তিনটি মোটর সাইকেল ও কারযোগে ১৫ জন স্বশস্ত্র দুর্বৃত্ত এসে গাড়ী দুটি পথরুদ্ধ করে আটকে দেয়। গাড়ীর দুই চালককে অস্ত্র ঠেকিয়ে গরুভর্তি গাড়ী দুটি ছিনিয়ে নেয় ওই দূর্বৃত্তরা। দুই ঘন্টাপর চকরিয়া থানা ও রামু থানা অফিসার ইনচার্জ এর হস্তক্ষেপে ছেড়ে দেয়। তবে গাড়ি দুটি ছেড়ে  দিলেও  চালক দু’জনের মোবাইল দুটি ফেরত দেয়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনজুরুল কাদের জানান, গাড়ি দুটি চকরিয়া আসছিল, গরুর মালিক ফোন করে জানালে যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তাৎক্ষনিক তাকে কল করে ছেড়ে দিতে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *