রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মহেশখালীর কুতুবজোমে লোমহর্ষক ঘটনা। পরিত্যাক্ত ভিটির কলা গাছের ঝোঁপ থেকে মা ছেলের মরদেহ উদ্ধার ১ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হজযাত্রীদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে পেকুয়ায় আসছেন তারেক রহমান রহস্য উদঘাটন: ইয়াবার লেনদেনের জেরে হোয়াইক্যংয়ের সৈয়দ মিয়া হত্যাকান্ড,গ্রেফতার ২ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি : ইসি সানাউল্লাহ সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফেরানোই পাঁচ মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য: পরিবেশ উপদেষ্টা দুদকের হাতে ‘ধরা খাওয়া’ উখিয়ার সাব-রেজিস্ট্রার বহাল! অনিয়মে জন-ভোগান্তি থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

উখিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান : ৭টিকে জরিমানা, মালামাল ধ্বংস

অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযানে নেমেছে উখিয়া উপজেলা প্রশাসন। চলতি সপ্তাহে এসব অভিযানে ৭টি ইট ভাটাকে জরিমানা, মালামাল ধ্বংস ও গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন৷

এসময় অবৈধভাবে গড়ে উঠা ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ভাটার কাঁচা ইট ধ্বংস ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে মেসার্স আর আই এম ব্রিকস, মেসার্স জি এস কে ব্রিকস ও মেসার্স এম কে কে ব্রিকস।

এরআগে রবিবার ২টি ইটভাটা কে ১ লাখ এবং সোমবার ২টি ইটভাটা কে ৩ লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়৷

সূত্র জানায়, পরিবেশ অধিদফতরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া উখিয়ায় ২০ টিরও অধিক ইটভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী বলেন, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চললাম থাকবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *