বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মহেশখালীর কুতুবজোমে লোমহর্ষক ঘটনা। পরিত্যাক্ত ভিটির কলা গাছের ঝোঁপ থেকে মা ছেলের মরদেহ উদ্ধার ১ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হজযাত্রীদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে পেকুয়ায় আসছেন তারেক রহমান রহস্য উদঘাটন: ইয়াবার লেনদেনের জেরে হোয়াইক্যংয়ের সৈয়দ মিয়া হত্যাকান্ড,গ্রেফতার ২ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি : ইসি সানাউল্লাহ সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফেরানোই পাঁচ মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য: পরিবেশ উপদেষ্টা দুদকের হাতে ‘ধরা খাওয়া’ উখিয়ার সাব-রেজিস্ট্রার বহাল! অনিয়মে জন-ভোগান্তি থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

টেকনাফে বির্তকিত যুবলীগ নেতা ইব্রাহিম পুলিশের হাতে আটক

Oplus_16908288

টেকনাফ বাহারছড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি বাহারছড়ায় সর্বমহলে বিতর্কিত ব্যক্তি ইব্রাহিম ইমনকে আটক করেছে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। জানা যায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে অভিযান চালিয়ে শামলাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ছাত্র জনতা কতৃক গত জুলাই বিল্পবের সময় যুবলীগ ক্যাডার ইব্রাহিম বিল্পবের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ও অবস্থান করার অভিযোগ রয়েছে।

সূত্রে জানা যায় স্থানীয় শামলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারি ইউছুফ জামিল জুলাই বিল্পবের সময় শহীদ ও আন্দোলনকারীদের জন্য দোয়া করলে ইব্রাহিম ইমন স্থানীয় শামলাপুর বাজারে বিভিন্ন শ্রেণীর মানুষের সামনে খতীব ইউছুফ জামিলকে নাট্যকার বলে তুচ্ছতাচ্ছিল্য করেন। যদিওবা এই কথা বলার সময় খতীব ইউছুফ জামিল সামনে ছিলনা। স্বৈরাচার শেখ হাসিনা তখন ক্ষমতায় থাকার কারণে ইব্রাহিমের এই কথায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ না করলেও পুরো বাহাছড়ায় তখন নিন্দার ঝড় উঠেছিল।

অন্যদিকে ইব্রাহিম ইমনের বিরুদ্ধে বিভিন্ন বয়সের নারীদের মোবাইল ফোনে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। তিনি সহজে বিভিন্ন এনজিওতে চাকরি দিতে পারেন বলে বিভিন্ন বয়সী নারীদের পটানোর চেষ্টা করেন বলে বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন। এই বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা জানান সারা দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে যুবলীগ নেতা ইব্রাহিমকে বিভিন্ন অভিযোগের ভিক্তিতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কোর্টে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *