বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মহেশখালীর কুতুবজোমে লোমহর্ষক ঘটনা। পরিত্যাক্ত ভিটির কলা গাছের ঝোঁপ থেকে মা ছেলের মরদেহ উদ্ধার ১ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হজযাত্রীদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে পেকুয়ায় আসছেন তারেক রহমান রহস্য উদঘাটন: ইয়াবার লেনদেনের জেরে হোয়াইক্যংয়ের সৈয়দ মিয়া হত্যাকান্ড,গ্রেফতার ২ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি : ইসি সানাউল্লাহ সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফেরানোই পাঁচ মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য: পরিবেশ উপদেষ্টা দুদকের হাতে ‘ধরা খাওয়া’ উখিয়ার সাব-রেজিস্ট্রার বহাল! অনিয়মে জন-ভোগান্তি থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

শনাক্তদের ধরতে তৎপর পুলিশে, যুবলীগের ঝটিকা মিছিল শহরে তোলপাড়

কক্সবাজার ৭১ ডেস্ক:

কক্সবাজার শহরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলে তোলপাড়া সৃষ্টি হয়েছে শহরেজুড়ে। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। সাথে সাথে ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে। তারা অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আইণশৃংখলা বাহিনীর প্রতি দাবী জানিয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে ২০-৩০ জন লোক নিয়ে কক্সবাজার শহরের ডলফিন মোড় থেকে সুগন্ধা পর্যন্ত এই ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। যেখানে নেতৃত্ব দিতে দেখা গেছে কক্সবাজারের যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোনাফ সিকদারকে।
এ সংক্রান্ত ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ (ব্যানারে বাংলদেশ লেখা) হাসবে’ লেখা ব্যানার নিয়ে মোনাফ সিকদারের নেতৃত্বে বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মিছিলটি সুগন্ধে পয়েন্টে এসে বক্তব্য রাখেন মোনাফ সিকদার। এরপর পরই মিছিলকারীরা দ্রুত সটকে পড়ে।
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, কৌশলে একটি মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। এরমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলাও আছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, যে সময় ঝটিকা মিছিলটি করা হয়েছে তখন টহল পুলিশ থানায় ফিরে গেছে। এই সুযোগে মিছিলকারীরা মিছিলটি করার সুযোগ পেয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *