রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মহেশখালীর কুতুবজোমে লোমহর্ষক ঘটনা। পরিত্যাক্ত ভিটির কলা গাছের ঝোঁপ থেকে মা ছেলের মরদেহ উদ্ধার ১ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হজযাত্রীদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে পেকুয়ায় আসছেন তারেক রহমান রহস্য উদঘাটন: ইয়াবার লেনদেনের জেরে হোয়াইক্যংয়ের সৈয়দ মিয়া হত্যাকান্ড,গ্রেফতার ২ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি : ইসি সানাউল্লাহ সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফেরানোই পাঁচ মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য: পরিবেশ উপদেষ্টা দুদকের হাতে ‘ধরা খাওয়া’ উখিয়ার সাব-রেজিস্ট্রার বহাল! অনিয়মে জন-ভোগান্তি থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

নাফ নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা:

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩২ ঘণ্টা পর মোহাম্মদ ইসমাইল (২৪) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৪ জুন) দুপুর ২টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইসমাইল সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়া এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।

সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় মাছ ধরতে গিয়ে নদীতে ভেসে যান ইসমাইল। তাঁর খোঁজে নদী ও আশপাশে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি।

আজ দুপুরে বাহারছড়া ঘাট এলাকায় একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিহতের পরিবার লাশ শনাক্ত করেছে এবং পরিবারের কাছে তা হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *