বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি। নির্বাচনের সময় ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাই তফসিল ঘোষণার আগেই এসপি ও ওসিদের লটারির ভিত্তিতে বদলি করা হবে।’তিনি আরো বলেন, ‘আজকের বৈঠকে নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। ৪৭ হাজার ভোটকেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে। প্রিজাইডিং অফিসার যাতে ভোটকেন্দ্রেই থাকতে পারেন সে ব্যবস্থা করা হবে।

নির্বাচনে সেনা, পুলিশ, বিজিবি, আনসারসহ প্রায় আট লাখ সদস্য দায়িত্ব পালন করবেন।’স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সিডিউল ঘোষণা করার কিছুদিন আগে আমরা লটারি করব। কারণ শিডিউল ডিক্লেয়ার করার পর এসব বদলির কাজ চলে যায় নির্বাচন কমিশনের হাতে। এরপর যদি নির্বাচন কমিশন সেটাকে আরো চেঞ্জ করতে চায় তাহলে তারা তা করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *