সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা ৩২ জন উদ্ধার ২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক পরিচালিত মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ০১ উখিয়ায় এক একর বনভূমি উদ্ধার, স্থাপনা উচ্ছেদ ও ড্রেজার জব্দ ঈদে সেইলরের নতুন কালেকশন মহেশখালীর কুতুবজোমে লোমহর্ষক ঘটনা। পরিত্যাক্ত ভিটির কলা গাছের ঝোঁপ থেকে মা ছেলের মরদেহ উদ্ধার ১ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হজযাত্রীদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে পেকুয়ায় আসছেন তারেক রহমান

উখিয়ায় এক একর বনভূমি উদ্ধার, স্থাপনা উচ্ছেদ ও ড্রেজার জব্দ

এম,এস রানা উখিয়া
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় জবরদখলে থাকা এক একর বনভূমি উদ্ধার করে দুটি নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজারকুল রেঞ্জের পাগলিরবিল বিটে এ অভিযান পরিচালিত হয়।
বনবিভাগ জানায়, প্রভাবশালী একটি চক্র বন আইন অমান্য করে বনভূমি দখল করে স্থাপনা নির্মাণ করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে জমি দখলমুক্ত করা হয়।
রাজারকুল রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জামান নিবিড় বলেন, “সরকারি বনভূমি দখল ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না। বন রক্ষায় নিয়মিত অভিযান চলবে।” অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা(সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম সহ বনবিভাগের বিভিন্ন রেঞ্জের বিট কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, একইদিন ধোয়াপালং রেঞ্জের মরিচ্যা বিটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১২০ ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বনবিভাগ জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *