বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সওজের কোটি টাকার জমি উদ্ধার, উচ্ছেদ হল অবৈধ মার্কেট

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখলে নিয়ে তৈরি করা একটি অবৈধ মার্কেট অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযানের পর উদ্ধার করা হয়েছে প্রায় কোটি টাকা মূল্যের ভূ–সম্পত্তি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সওজের কর্মকর্তারা উপজেলার নলবিলা খাদ্য গুদাম সংলগ্ন মহাসড়কের পাশে এ উচ্ছেদ অভিযান চালায়।

চকরিয়া সড়ক উপবিভাগের উপ–সহকারী প্রকৌশলী (এসও) কুতুব উদ্দিন তালুকদার বলেন, সামপ্রতিক সময়ে মোহাম্মদ রফিক নামের এক ব্যক্তির নেতৃত্বে দখলবাজ চক্র মহাসড়কের পাশে চকরিয়া উপজেলার নলবিলা খাদ্য গুদাম সংলগ্ন সড়ক বিভাগের জায়গা দখলে নিয়ে সেখানে অবৈধভাবে স্থাপনা (ব্যবসা প্রতিষ্ঠান) তৈরি করে। বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে সেখানে গিয়ে সড়ক বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ না করতে সংশ্লিষ্টদের নিষেধ করি। সেই নিষেধ অমান্য করে কাজ চালিয়ে যায় দখলবাজরা। এই অবস্থায় বিষয়টি কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানাই। কক্সবাজার সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে সড়ক বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *