আরো – Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর

পরিবর্তন আসছে ৩৯ সংসদীয় আসনে
সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে সুপারিশ জমা দিয়েছে। সংসদীয় ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তন হচ্ছে। গাজীপুরে একটি আসন বাড়ছে এবং বাগেরহাটে একটি আসন কমছে।

তিনি বলেন, সীমানা পুনঃনির্ধারণ আইনে বলা হয়েছে সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি— এ তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে করতে হবে। তবে আদমশুমারি ২০২২ অনুযায়ী কিছু বিষয় আছে একটু অসামঞ্জস্যপূর্ণ। আমাদের কাছে আছে হালনাগাদ করা ভোটার সংখ্যা। এ ছাড়া, আমাদের ভোটার তালিকা ও সংখ্যার ভিত্তিতে কমিটি এভারেজ আসনভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছে। সেটি হলো প্রায় ৪ লাখ ২০ হাজার।

তিনি আরও বলেন, উনারা ভোটারের সংখ্যার ভিত্তিতে একটা গ্রেডিং করেছেন, সেটি হচ্ছে সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায়। কারিগরি কমিটি ফাইন্ড আউট করেছেন যে, সবচেয়ে বেশি ভোটার যে জেলায় সেই জেলায় একটি আসন উনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায় সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে। সেই আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী— সর্বোচ্চ ভোটার হচ্ছে গাজীপুরে। আর বাগেরহাট জেলায় সবচেয়ে কম। মানে বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী— তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালাইসিস করেছে। তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাটে একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা ও ভোটার সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে।

যে ৩৯ আসনের সীমানা পরিবর্তন আসছে, তা হলো পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ৩; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা ১, ২, ১০, ১১; নোয়াখালী ১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮ ও বাগেরহাট-২, ৩ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে।

সারাদেশের ১০২ জন এসিল্যান্ডকে প্রত্যাহার, সবাই বিসিএস ৩৭তম ব্যাচের
সরকার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত ১০২ জন সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে। এরা সবাই বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা।

বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, সহকারী কমিশনাররা (ভূমি) এসিল্যান্ড হিসেবেই বেশি পরিচিত।

তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে এসিল্যান্ডের দায়িত্ব থেকে তুলে আনার সিদ্ধান্ত হয়েছে। সে জন্য ধাপে ধাপে তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

মহেশখালীতে মিষ্টি পানের দরপতন, ৪ হাজার একর জমির ২৭ হাজার পানচাষি হতাশ
মহেশখালীতে উৎপাদিত মিষ্টি পানের স্বাদ অনন্য। এটি দেশের গন্ডি পেরিয়ে সৌদিআরব, পাকিস্তান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে।

মহেশখালীতে মিষ্টি পানের ভাম্পার ফলন হলেও পানের মূল্য পানিরদরে হওয়ায় চাষিরা চরম হতাশায় ভোগছেন। চলতি মৌসুমে উপজেলায় পানের উৎপাদন বেড়েছে কিন্তু পানের মূল্য যেন পানিরদরের মত। মাস কয়েক আগে ভালো দাম পাওয়া গেলেও এখন হঠাৎ পানের দাম কমে গেছে বলে জানিয়েছেন চাষিরা। বর্তমানে প্রতি বিরা পান বিক্রি হচ্ছে ১০০–১৫০ টাকায়।

বর্তমানে কৃষিপণ্য, শ্রমিক সহ সবকিছুর মূল্য বেড়ে যাওয়ার কারনে পান বিক্রির টাকা নিয়ে ঘর সংসার পানের বরজ সামলানো কষ্টকর হয়ে পড়েছে। তাই তারা সরকারী ভাবে সহজ শর্তে ও অতিরিক্ত মুনাফা বিহীন ব্যাংক ঋণের দাবি করেছেন।

মহেশখালী উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এক বিরা পান উৎপাদনে কৃষকের খরচ পড়ে ১৫০ টাকা। সে খরচ তোলতে পারবেন কিনা, এ নিয়ে শঙ্কা কৃষকদের। গত বছরেও এই এলাকার চাষিরা পান বিক্রি করে কিছুটা হলে ন্যায্য মূল্য পেয়েছেন। কিন্তু এবারে লোকসানের আতঙ্কে ভুগছেন মহেশখালী উপজেলার ২০ হাজার পানচাষি।

হোয়ানক টাইমবাজার পান বাজারে গিয়ে দেখা যায়, তিন শতাধিক চাষি পান নিয়ে সারিবদ্ধভাবে বাজারে ক্রেতার অপেক্ষা করছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকারি ক্রেতারা পান কিনছিলেন। তবে চাষিরা যে দাম হাঁকছিলেন, তার চেয়ে অনেক কম দামে পান বিক্রি হচ্ছিল। পান বিক্রি করতে আসা রাজুয়ার ঘোনা এলাকার পানচাষি আব্দুর রাজ্জাক জানান, দুই সপ্তাহ আগে প্রতি বিরা পান ৪/৫শ টাকায় বিক্রি হয়েছিল। এখন সে পরিমাণ পান ১৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।

স্থানীয় পানচাষিরা জানান, তিন বছর ধরেই পানের দাম পতনের দিকে। মাঝেমধ্যে দাম বাড়লেও তা এক মাসের বেশি স্থায়ী হয় না।

চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আসা পান ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, সপ্তাহে দুই দিন মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় পানের হাট বসে। আর এসব পানের হাটে চাষিদের কাছ থেকে পান কিনেন তিনি। এখানকার পান চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। গত কয়েক সপ্তাহে পানের দাম অনেক কমেছে বলে তিনি জানান।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মহেশখালীতে মিষ্টি পানের চাষ করেন প্রায় ২৭ হাজারের বেশি চাষি। ৪ হাজার একর জমিতে ছোট–বড় প্রায় ১৩ হাজার বরজ রয়েছে। চলতি অর্থবছরে (২০২৪–২৫) বরজগুলোতে প্রতি হেক্টরে ২০ টন মিষ্টি পান উৎপাদিত হয়েছে। এবার বিরা প্রতি বড় পান ১৫০ টাকা, মাঝারি ১০০ টাকা ও ছোট পান ৭০ টাকায় পাওয়া যাচ্ছে।

উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল গ্রামের চাষী আব্দুল গফুর বলেন, ১০ শতক জমিতে একটি পানের বরজ করেছি। পানের চারা কেনা, নির্মাণ সামগ্রী এবং শ্রমিকের মজুরি সহ সব মিলিয়ে ২ লাখ টাকা খরচ করেছি। এখন পান সংগ্রহের ভরা মৌসুমে পানের দর পতনের কারণে পুঁজি উঠে আসবে কিনা সন্দেহ দেখা দিয়েছে। মহেশখালীতে উৎপাদিত পান স্বাদে অনন্য। এটি দেশের গন্ডি পেরিয়ে সৌদিআরব, পাকিস্তান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, জাতে ভিন্নতা থাকায় দেশের অন্যান্য এলাকার পানের চেয়ে মহেশখালীর পান স্বাদে আলাদা। উপকূলীয় এলাকার মাটির গুণগত পার্থক্যের কারণে এই এলাকায় মিষ্টি পান হয়। পানের দাম কিছুটা কমেছে। তবে আশা করি চাষিরা এ বছর পানের নায্যামূল্য পেয়ে লাভবান হবে।

র‌্যাব পরিচয়ে অপহরণ-মুক্তিপণ: মূল হোতা রোহিঙ্গা ফারুক ইউনিফর্ম-অস্ত্রসহ গ্রেপ্তার
মোবারক উদ্দিন নয়ন, স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের উখিয়া থেকে র‌্যাব পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। তার কাছ থেকে র‌্যাবের ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড, দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। এই গ্রেপ্তারের মাধ্যমে ভুয়া র‌্যাব পরিচয়দানকারী একটি সংঘবদ্ধ চক্রের অপতৎপরতা উন্মোচিত হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার সদর দপ্তরের কার্যালয়ে প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গত ১১ জুন রাতে রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর বাসিন্দা মো. হাফিজ উল্লাহকে র‌্যাব পরিচয়ে অপহরণ করে সন্ত্রাসী দল। বরখাস্তকৃত সৈনিক সুমন, সন্ত্রাসী ফারুক এবং শিকদারসহ বেশ কয়েকজন মিলে এই অপহরণ ঘটায় এবং ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহরণের পর র‌্যাব-১৫ তাৎক্ষণিক অভিযানে নামে। বিভিন্ন ধাপে অভিযান চালিয়ে আফ্রিদি, আব্দুল গফুর এবং মূল অপহরণকারী বরখাস্তকৃত সৈনিক মো. সুমন মুন্সিকে আটক করা হয়। পরে গত ১৫ জুন আড়াই শতাধিক সদস্যের যৌথ অভিযানে অপহৃত হাফিজ উল্লাহকে উদ্ধার এবং একটি দেশীয় অস্ত্র, গুলি, র‌্যাবের ইউনিফর্ম ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সর্বশেষ গত ২৭ জুন অপহরণকারী চক্রের অন্যতম সদস্য শিকদারকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে রবিবার (২৯ জুন) উখিয়ার মরিচ্যা থেকে সন্ত্রাসী ফারুককে আটক করা হয়। ফারুকের কাছ থেকে অপহরণে ব্যবহৃত ৪টি র‌্যাবের ইউনিফর্ম, ১টি র‌্যাবের ভুয়া আইডি কার্ড, ১টি হ্যান্ডকাফ, ১টি বিদেশি পিস্তল, ২টি দেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা অ্যামুনেশন ও ১টি চাকু উদ্ধার হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, বরখাস্তকৃত সৈনিক সুমন তার সেনা অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিরপুরের শাহ আলী মার্কেট থেকে এসব র‌্যাবের ভুয়া ইউনিফর্ম তৈরি করাতো এবং চক্রটি বিভিন্ন সময়ে এসব ইউনিফর্ম ব্যবহার করে র‌্যাব পরিচয়ে অপহরণ করতো।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, রাষ্ট্রীয় বাহিনীর পোশাক ব্যক্তিগতভাবে তৈরি ও ব্যবহার করা গুরুতর অপরাধ। তিনি দেশের সকল টেইলার্স ও পোশাক প্রস্তুতকারী কোম্পানিদের এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানায়, ফারুককে গ্রেপ্তার করা হলেও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহআলমসহ কয়েকজন এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার জেলা পরিষদ দুর্নীতির আঁখড়া
প্রতিবেদন-১

১০% প্রধান নির্বহী ও ২% অডিটের কথা বলে টিকাদারদের কাছ থেকে আদায়

স.ম ইকবাল বাহার চৌধুরী ঃ

ঘাট, পুকুর, যাত্রিী ছাউনি, দোকান, ডাকবাংলো সহ এমন কোন সেক্টর নেই যেখানে অনিয়ম দুর্ণীতির ছুঁয়া লাগেনি। দিনের পর দিন কক্সবাজার জেলা পরিষদ দুর্নীতির আখঁড়ায় পরিনত হয়েছে। জেলা পরিষদের দুর্নীতির বরপুত্র অফিস সহায়ক সাবেক জেলা পরিষদের ক্যাশিয়ার খ্যাত রেজাউল করিম থেকে শুরু করে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ পর্যন্ত কেউ বাদ নেই অনিয়মের ভাগ বাটোয়ারার টাকা পায়না। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ সেই রেজাউল করিমের সাথে আরো দুজন কর্মকর্তার একটি সিন্ডিকেট বর্তমানে সক্রিয় ভাবে বিভিন্ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে পাশ ও খাস কালেকশনের নামে লুটপাটের প্রকল্প গ্রহণ করে চলেছেন। শাহপরীর দ্বীপ জেটি, সেন্টমার্টিন জেটি, চৌফলদন্ডী ঘাট খাস কালেকশন, বিভিন্ন উপজেলার ডাকবাংলো সহ জেলার বিভিন্ন এলাকার দোকান ও যাত্রী ছাউনি সহ বেশ কিছু পুকুর ইজারা নিয়ে চলছে তুলকালাম কান্ড। তসলিম নামের এক অফিস সহায়কের মাধ্যমে বিভিন্ন প্রকল্প থেকে টিকাদরদের কাছ থেকে প্রধান নির্বাহীর কথা বলে নেয়া হচ্ছে ১০% কমিশন। অডিট আপত্তির কথা বলে ২% আদায় করে। তাছাড়া জুন ফাইনাল বলেও বিভিন্ন টিকাদার ইজরিদিার হতে লক্ষ লক্ষ টাকা আদায় করে বলেও অভিযোগ করেন অনেকে। বিভিন্ন যাত্রি ছাউনি এখন অবৈধ দখলে গিয়ে এখন আর যাত্রী ছাউনি নেই । মার্কেট আর দোকানে পরিনত হয়েছে। চৌফলদন্ডী এলাকার নুরুল আমিন বলেন, চৌফলদন্ডী বাজারের যাত্রী ছাউনি এখন মার্কেটে পরিনত হয়েছে। চকরিয়া ইলিশিয়া বাজারের যাত্রী ছাউনি ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের হাজারো ছাত্র ছাত্রী রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে একাকর হলেও যাত্রী ছাউনি এখন কুলিং কর্ণার ব্যবসায় মত্ত। এভাবে বিভিন্ন এলাকার যাত্রি ছাউনি দোকান টাকার মাধ্যমে চলছে অনিয়ন্ত্রিত ভাবে।

ইতিমধ্যে কক্সবাজার জেলা পরিষদে পুকুর ইজারায় দুর্নীতি ও জালিয়াতির সত্যতা পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এ বিষয়ে আরও অধিকতর তদন্তের জন্য ১৪ জুলাই সকাল ১১টায় উপপরিচালক (ভারপ্রাপ্ত) কার্যালয়ে শুনানীতে স্ব-স্ব কাগজপত্রাদি সহ উপস্থিত থাকার জন্য উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন কক্সবাজার স্থানীয় শাখার সহকারী কমিশনার মো: ইরফানুল হাসান। এর আগে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে সিনিয়র সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) সুব্রত বিশ^াস দাশ পুকুর ইজারায় দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে কক্সবাজার জেলা পরিষদে পত্র ইস্যু করেন। গত ৫ মে তারিখে স্থানীয় ইফতেখার উদ্দিন কুতুবদিয়াতে পুকুর ইজারয় দুর্নীতি ও জালিয়াতি করা হয়েছে মর্মে উর্ধতন কর্তৃপক্ষের কাছে ইজারা বাতিলের জন্য লিখিত আবেদন করেন।

এ বিষয়ে, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ বলেন, ১৫/১৬ বছরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারের রাজস্ব আয়ের জন্য ইজারার দেয়ার ব্যবস্থা করার কারনে অবৈধ দখলদারদের এই ভিত্তিহীন অভিযোগ। তাছাড়া ইফকোর উদ্দিনের জামাই পুকুর থেকে মাছ চুরি করে ধরা পড়ায় এসব অভিযোগ করাচ্ছে।

উল্লেখ্য সম্প্রতি কক্সবাজার জেলা পরিষদে অবৈধ ঘুষ গ্রহণ করার সময় কক্সবাজার দুর্নীতি দমন কমিশন দুদক ঘুষের টাকাসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করেন। অপর কর্মচারী নিম্নমান সহকারী রেজাউল পালিয়ে যান। কক্সবাজার সদর থানায় দুইজনের নামে মামলা দায়ের করেন দুদক। সূত্র আরও জানায়, কক্সবাজার জেলার বহুল আলোচিত কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ চৌধুরীর পিএস জেলা পরিষদের নিম্নমান সহকারী রেজাউল করিমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অদক্ষতা, দায়িত্বের অবহেলা ও পরিষদের কর্মচারী হত্যাসহ ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই। সাবেক জেলা পরিষদের সংরক্ষিত ৩নং ওয়ার্ডের সদস্য রেহেনা খানম রাহু ভুক্তভোগিদের পক্ষে কক্সবাজার সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার বরাবরে অভিযোগ দাখিল করেছেন। সরকারি আদেশমতে দুই বছর পর পর বদলির আদেশ থাকলেও দুর্নীতিবাজ দুদকের দায়েরকৃত মামলার ১নং আসামি রেজাউল করিম আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদের দোহাই দিয়ে একই কর্মস্থলে দীর্ঘ ২৬ বছর ধরে বহাল তবিয়তে রয়েছেন।

অভিযোগ পাওয়া গেছে, উখিয়া জেলা পরিষদের ডাকবাংলোতে ১৪টি দোকান রয়েছে। প্রতিটি দোকান থেকে ১লক্ষ ৩০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। দীর্ঘ ৯ বছর পর্যন্ত জেলা পরিষদের কোষাগারে পে-অর্ডার জমা করেননি। ওই আওয়ামী লীগ নেতাসহ রেজাউল ১৮ লক্ষ ২০ হাজার টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে জানা গেছে। চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন’র মাশুক আহমদ পুত্র বেলাল উদ্দিন ভুট্টোকে চকরিয়া পৌর বাস টার্মিনাল জেলা পরিষদ যাত্রী ছাউনি এবং হারবাং বাজারস্থ পরিষদের জমি লিজ পাইয়ে দেওয়ার নামে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেন রেজাউল। যাত্রী ছাইনি না পওয়ায় ওই টাকা ফেরত পেতে তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক বরাবরে অভিযোগ দাখিল করেন বেলাল উদ্দিন ভুট্টো।

কক্সবাজার জেলা পরিষদের বিভিন্ন উপজেলার যাত্রী ছাউনির অনেক দোকান সরকারি নীতিমালা অনুযায়ী টেন্ডার ও মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া শুধুমাত্র আবেদনের ভিত্তিতে বরাদ্দ প্রদান করেন রেজাউল। উল্লেখ্য সদর ডাকবাংলো সংলগ্ন মার্কেটের ২টি দোকানসহ বিভিন্ন উপজেলার প্রায় ৭০টি দোকান আবদুল মান্নান সিন্ডিকেট করে সরকারের রাজস্ব ক্ষতি করে ব্যক্তিগত ফায়দা গ্রহণ করেছে। রেজাউল করিম সিন্ডিকেট বিরুদ্ধে প্রতিবছর জাতীয় দিবসের আলোকসজ্জার ও নামে বেনামে আর্থিক সাহায্যের ভূয়া বিল, ভাউচার বানিয়ে সরকারের টাকা আত্মসাত করেছেন। ওই সিন্ডিকেট কলাতলী লাবণী পয়েন্টে ডমিনেস পিজার বকেয়া টাকা আদায় না করে পূর্বের তারিখ দেখিয়ে নথিতে স্বাক্ষরিত ব্যক্তিদ্বয় ইজারা নবায়নের নামে নগদ ১০ লক্ষ টাকা অনৈতিক সুবিধা নিয়েছেন।

সচেতন মহল মনে করেন, জেলা পরিষদকে দুর্নীতি অনিয়ম দুর করতে রেজাউলকে বহিস্কার করতে হবে।

এসব বিষয়ে, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ দৈনিক কক্সবাজার ৭১ কে বলেন, আমি যোগদান করেছি ১ বছর হচ্ছে মাত্র। ইতিপুর্বে কোন অনিয়ম হলে দায় আমি কেন নিব? আর জেলা পরিষদের কোন কর্মকর্তা-কর্মচারী কোন টিকাদার থেকে অনৈতিক কোন সুবিধা আদায় করে থাকলে আমাকে জানালে আমি কঠোর ব্যবস্থা নেব। অভিযোগ যে কেউ করতে পারে , তদন্তের আগে কাউকে দোষি বলা যথাযত নয়। আমার দায়িত্বপালন কালে কারো কোন অনিয়ম আমি কঠোর হাতে দমন করবো। এবং আপনার দেওয়া তথ্য আমি নিজ দায়িত্বে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেব।

কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখা যেন টাকার খনি।
# কমিশনের টাকার জন্য সরকারী নথি বাড়ি বাড়ি নিয়ে যান উমেদার বিধান

# বিধানের রয়েছে নামে বেনামে ৪/ ৫টি টিআরএক্স নোহা ও কার গাড়ি

# রয়েছে শহরের মেইন রোডের আলগণি হোটেলের পশ্চিম পার্শে অবস্থি ফ্রুটের দোকান,

# রয়েছে শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকায় বিপুল অংকের টাকায় ক্রয়কৃত জমি

# অবৈধ উপায়ে অর্জিত অর্থ ও সম্পদের উৎসের ঘটনায়  পদক্ষেপ গ্রহন করার জন্য দুদক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা

আবদুর রাজ্জাক।।

কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখা যেন টাকার খনি। বড় কর্তা থেকে উমেদার, সবার নজরে কখন পাস হবে জমি অধিগ্রহণের চেক। তার আগেই নিয়ে যাবেন গোপনীয় চেক বইয়ের এডবাইজার জমির মালিকের বাড়ি। তারপর হাতিয়ে নেন কমিশনের লাখ লাখ টাকা।

প্রতিবেদকের হাতে একটি ভিডিও এসেছে। ভিডিওতে দেখা যায়-কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা-১ (অনিয়োগপ্রাপ্ত) উমেদার বিধান রুদ্র ও তার সহযোগীরা এলএ শাখার একটি সরকারি চেক, নথিসহ কমিশনের টাকার জন্য বৈঠক করতে দেখা যায়। যেখানে সরকারি নথি পর্যালোচনা করতেও দেখা যায়। যা থেকে প্রতিয়মান হয় যে তিনি কমিশনের টাকার জন্য গোপনে এ কাজ করেছেন।

সম্প্রতি ভিডিওতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন ভুক্তভোগীরা তাকে উদ্দেশ্যে নানা রকম অভিযোগ তোলেন।

নাহিদুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা তাকার শর্তেও বিধান ও সার্ভেয়ার শওকত চাকমাসহ মিলে গত ৩ মার্চ অবৈধ ভাবে চেক দিয়ে দেন। তিনি আরো বলেন নুর নাহারের চেক বাসায় নিয়ে গোপনীয় চেক এডভাইজারসহ দেখাচ্ছে কমিশনের টাকায় জন্য বিধান, অফিসের এত গোপনীয় চেক এডভাইজার বই একজন উমমেদার কিভাবে পাবলিকের বাসায় নিয়ে যায়। বিধান ছেলেটা অফিসের কথা বলে ৩৪ লাখ টাকা নিয়েছে।

ইলিয়াসমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক  প্রধান শিক্ষক মোস্তাক জানান-রেলের জমি অধিগ্রহণ বাবদ চেক পাস করে দিবে বলে ১০ লাখ টাকা নিয়েছেন বিধান। নেয়ার সময় বলেছিলেন এটা বড় কর্তাদের দিতে হবে। অন্য অজুহাত দেখিয়ে একটি টেইলার্স থেকে আরও ২১ লাখ টাকা নেন। যে মামলায় আপত্তি ছিল।

১৯০০ খতিয়ানের রোয়েদাদ নং-৬৭,৬৮,৭৯,৭০,৭১,৭৯,৮১,৮৩,৮৪,<wbr />৮৫ এবং ৮৬। খতিয়ান দাগ নং ১৩৪৬৪,১৩৪৬৫,১৩৪৬৬,১৩৪৬৭,১৩৪৬৮,<wbr />১৩৪৭৮,১৩৪৮৯,১৩৪৯০,১৩৪৯২,১৩৪৯৩ এবং ১৩৪৯৫ দাগের মোট ১৮কোটি টাকার চেকের কমিশন বাবদ ১ কোটি ৯৫ লাখ টাকা গ্রহণ করেন বিধানের নেতৃত্বে একটি চক্র। সব মামলায় আপত্তি ছিল।

এলও মামলা নং-৪১৬১৭ এ মামলার ভুক্তভোগীদের কাছ থেকে ১৮ লাখ কমিশন নেন। বিমানবন্দর অধিগ্রহণের ৫৮নং রোয়েদার ভুক্তভোগীদের থেকে ১৬ লাখ টাকা হাতিয়েছেন। অধিগ্রহণকৃত ১৯০০ খতিয়ানের রোয়েদাদ নং-৬৭,৬৮,৭৯,৭০,৭১,৭৯,৮১,৮৩,৮৪,<wbr />৮৫ এবং ৮৬। খতিয়ান দাগ নং ১৩৪৬৪,১৩৪৬৫,১৩৪৬৬,১৩৪৬৭,১৩৪৬৮,<wbr />১৩৪৭৮,১৩৪৮৯,১৩৪৯০,১৩৪৯২,১৩৪৯৩ এবং ১৩৪৯৫ দাগের মোট ১৮কোটি টাকার চেকের কমিশন বাবদ ১ কোটি ৯৫ লাখ টাকা গ্রহণ করেন বিধানের নেতৃত্বে একটি চক্র। মামলায় আপত্তি ছিল।

অনুসন্ধানে জানা যায়, ঘুষকাণ্ডে জড়িত এ উমেদার বিধান রুদ্র এলএ শাখারকৃত দুর্নীতি অপরাধ কর্মের দায় এড়াতে এবং অপরাধ ঢাকতে আইনজীবী সহকারী সমিতির কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাকে ম্যানেজ করে ওই সমিতিরির একজন নিয়মিত সদস্য হিসেবে কার্ড সংগ্রহ করেছে বলেও জানাগেছে৷

অতচ, এলএ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানাগেছে দীর্ঘ বছর ধরে এলএ শাখায় কর্মকালীন সময়ে একদিনের জন্য ও আইনজীবী সহকারী সমিতির অধীনে কিংবা কোন আইনজীবির অধীনে আইন সংশ্লিষ্ট কোন মামলা মোকাদ্দামায় কারো মোয়াক্কেলের বিষয়ের কার্যধারায় তার কোন ধরনের সংশ্লিষ্টটার অস্তিত্ব ছিলনা বলে দাবী করেন৷

এ ব্যাপারে সচেতন স্থানীয় মহল অবিলম্বে তার অপরাধের বিষয়ে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতাই এনে তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ ও সম্পদের উৎসের ঘটনায়  অনুসন্ধানপূর্বক আইননানুগ কার্যক্রম পদক্ষেপ গ্রহন করার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করা হচ্ছে৷

উমেদার বিধানের অবৈধ সম্পদ অনুসন্ধানে আরও জানা যায়, নামে বেনামে ৪থেকে ৫টির মত নতুন টি আর এক্স নোহা গাড়ি রয়েছে, শহরের মেইন রোডের আলগণি হোটেলের পশ্চিম পার্শে অবস্থি ফ্রোটের দোকান, শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকায় বিপুল অংকের টাকায় ক্রয়কৃত জমি রয়েছে৷ এবং শহরের বিভিন্ন স্থানে নামে বেনামে জমিখরিদ করেছে মর্মে জানতে পেরেছি৷

ভূমি অর্ধিগ্রহণ শাখার ক্যাশিয়ার আলোচিত এ উমেদার বিধান রুদ্রকে বাঁচানোর জন্য সার্ভেয়ারগণ এবং চিন্বিত দালাল চক্রের সক্রিয় সদস্যরা মরিয়া হয়ে কাজ করে যাচ্ছে৷ এবং তাদের লেলিয়ে দেয়া সহযোগীরা সংবাদপত্রের প্রতিনিধিদেরকে প্রাণে মারার হুমকি দিয়ে বেড়াচ্ছে৷

বক্তব্যের জন্য তাকে মুঠোফোনে যোগাযোগের করা হলে বিধান রুদ্র অভিযোগ অস্বীকার করে হুমকি দিয়ে প্রতিবেদককে বলেন,এসব অভিযোগ ভিত্তিহীন, আপনি নিউজ করে দেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রাশসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ জানান, এলএ শাখার কর্মকর্তারা দালালে   যোগসাজশে মিলে কোন ঘুষ লেন করে তাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মো.সালাহ্উদ্দীন বলেন, দালাল ও এলএ শাখার কোন কর্মকর্তা ঘুষ ও কমিশন লেনদের প্রমান পেলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খুনিয়া পালং এর চিহ্নিত গাছ চুর সিন্ডিকেট কর্তৃক হামলার শিকার সামাজিক বনায়নের উপকারভোগী আনিস ও শামসুল আলম
মোহাম্মদ শাহজাহান রামু প্রতিনিধি,

গত ৯ই ডিসেম্বর ২৪ই রোজ সোমবার সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় খুনিয়া পালং মির্জা আলী সওদাগরের দোকান এলাকার একটি করাত মিল থেকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের আওতাধীন দারিয়ার দীঘি বিটের সামাজিক বনায়ন থেকে চুরি হওয়া গাছের সন্ধান পেয়ে বিট কর্মকর্তা ও উপকার ভোগীদের সমন্বয়ে একটি টীম সতেরো মাথা গাছ উদ্ধার করেন।

এসময় গাছ চোর সিন্ডিকেটের সদস্য দক্ষিণ খুনিয়া পালং এলাকার হাবিব উল্লাহর পুত্র মোহাম্মদ রশিদ প্রকাশ রোহিঙ্গা রশিদ(৩৫),ও তার ভাই মোহাম্মদ হোছন প্রকাশ মান্নিয়া(৩০),একই এলাকার ছৈয়দ আলমের পুত্র ফোরকান(২৮),উত্তর কম্বুনিয়া এলাকার মৃত আব্দু শুক্কুরের পুত্র আব্দুর রহমান প্রকাশ আব্দুইয়া(২৬) এবং দক্ষিণ খুনিয়া পালং এলাকার শামশুল আলমের পুত্র জাগির হোছন(৩০)সহ অজ্ঞাত ৩/৪জন মিলে সন্ত্রাসী কায়দায় বনবিভাগ ও সামাজিক বনায়নের উপকার ভোগী সদস্যদের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়।

এসময় সামাজিক বনায়নের উপকার ভোগী দক্ষিণ খুনিয়া পালং এলাকার বাসিন্দা নুর আহমদ সওদাগরের পুত্র আনিছুর রহমান ও একই এলাকার মৃত অছিয়র রহমানের পুত্র শামসুল আলম আহত হয়।

আহত আনিসুল ইসলাম জানান আমরা জানতে পারি যে গত রাতে আমাদের বাগান থেকে গাছ চোরি হয়েছে তার পর আমরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করি পরে এক সুত্রে জানতে পারি যে গাছ গুলো দক্ষিণ খুনিয়া পালং মির্জা আলী সওদাগরের দোকান সংলগ্ন একটি করা মিলে বর্তমানে গাছ গুলো রয়েছে জানার পর বিষয়টি দারিয়ার দীঘি বিটের বিট কর্মকর্তা ইজরাইলকে অবগত করি।তার মায়ের অসুস্থ জনিত কারণে সে ছুটিতে থাকায় আফারেজু বিটের বিট কর্মকর্তা ও খুনিয়া পালং বিটের বিট কর্মকর্তা ও দারিয়ার দীঘি বিটের এক বন রক্ষক জুলহাস ও সামাজিক বনায়নের কয়েকজন উপকার ভোগী সহ ঘটনাস্থলে গিয়ে গাছ গুলো উদ্ধার করতে সক্ষম হয়।পরে গাছ চোরদের সাথে আমাদের সংঘর্ষ হয় এবং আমি ও আমার চাচা শামসুল আলম আহত হয় আমি এই চোর সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

দারিয়ার দীঘি বিটের বিট কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন জানান আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই ও ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

টেকনাফ বসত ঘর হতে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে বসতঘরে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৯ ডিসেম্বর) টেকনাফ পৌরসভার কুলাল পাড়ায় অভিযান চালিয়ে ওই ইয়াবাগুলো একটি বসত ঘর হতে উদ্ধার করে। এসময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সুত্র জানায়, টেকনাফ বিশেষ জোনের একটি আভিযানিক দল সহকারী পরিচালক সিফাত তাসনিমের নেতৃত্বে টেকনাফ পৌরসভার কুলাল পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুলাল পাড়ার জনৈক মোঃ আলমগীর ৫ কক্ষ বিশিষ্ট বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি ট্রাভেল ব্যাগের ভিতর স্কচটেপ ও টিস্যু পেপার দ্বারা মোড়ানো পলি প্যাকেটে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার  করা হয়। ঘটনাস্থলে ডিএনসি টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ আলমগীর (৩৯) পালিয়ে যায়। সে কুলাল পাড়ার মুজাফ্ফর আহমদের পুত্র।  ইয়াবা উদ্ধারের ঘটনায় তাকে পলাতক আসামী করে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মত মামলা  রুজু করা হবে বলে জানিয়েছেন টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)র বিশেষ জোনের সহকারী পরিচালক সিফাত তাসনিম।

সরকারি জমিতে রোহিঙ্গা বাজার, খাস কালেকশনের নামে ভাগবাটোয়ারা
নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের দু’পাশের সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে রোহিঙ্গা বাজার।উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকার রোহিঙ্গা বাজারটির খাস কালেকশনের নামে ভাগবাটোয়ারা করছে স্থানীয় বিএনপির কতিপয় স্বঘোষিত সমর্থক’রা।

পর্বে বালুখালী মরাগাছতলা বাজার নামে বেশ জনপ্রিয় থাকলেও এখন রোহিঙ্গা বাজার নামে সর্বত্রে পরিচিত।  যার কারণ এই বাজারের অধিকাংশ দোকানদার রোহিঙ্গা নাগরিক।

সরেজমিনে গিয়ে জানা যায়,উখিয়ার বালুখালী মরাগাছতলা (পূর্বের নাম বালুখালীর ঢালা)সড়ক ও জনপদ বিভাগের জায়গা ও সরকারি ১নং খতিয়ানভূক্ত জায়গা দখল করে সেমি পাকা ও টিনের দোকান নির্মাণ করে একটি বাজারে পরিণত করা হয়েছে।

বাজারের প্রায় রোহিঙ্গা দোকানদারের সাথে কথা বলে জানা যায়, মূলত স্হানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট বাজারটি নিয়ন্ত্রণ করে থাকেন। আওয়ামী সরকারের আমলে বাজারটি নিয়ন্ত্রণ করতেন স্হানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পট পরিবর্তনের পরে বাজারটি দখলে নেন বিএনপি সমর্থিত ফোরকান চৌধুরী, আনোয়ার সিকদার, আকবর আহাম্মদ, রহমত উল্লাহ ও হাজী নুরুল হক।এই ৫ জনের নেতৃত্বে তৈরি হয় একটি  বিশাল বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেট।

আরও জানা যায়,ফোরকান চৌধুরী ও আনোয়ার সিকদার’কে নামেমাত্র বাজারের ইজারাদার করে বাজারটি দখলে নিয়েছে আকবর আহাম্মদ, রহমত উল্লাহ ও হাজী নুরুল হক।

এদের নেতৃত্বে বাজারের প্রতিটি দোকান থেকে দৈনিক মোটা অংকের টাকা চাঁদা আদায় করা হচ্ছে। বাজারটি স্হানীয়রা নিয়ন্ত্রণ করলেও প্রায় দোকানদার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

বাজারে প্রায় দুইশটির মতো বিভিন্ন আধা পাকা ঘর নির্মাণ করে ও অস্থায়ী দোকান বসানো হয়েছে। এখানকার কয়েকটি দোকানে দেশীয় পন্য বিক্রি হলেও প্রায় দোকানে  বার্মিজ পন্যে সয়লাব।

বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কোন নাগরিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান করতে গেলে একটি ট্টেড লাইসেন্স প্রয়োজন। এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়। ট্রেড লাইসেন্স শুধুমাত্র লাইসেন্সধারী ব্যক্তির বা প্রতিষ্ঠানের নামে প্রদান করা হয় যা কোনোভাবে হস্তান্তরযোগ্য নয়। প্রতিটি ব্যবসার জন্য ভিন্ন ভিন্ন লাইসেন্স থাকা বাধ্যতামূলক।লাইসেন্স বাধ্যতামূলক হলেও এই বাজারের অধিকাংশ দোকানদারের ট্রেড লাইসেন্স নেই, যাদের ট্রেড লাইসেন্স আছে তারা রোহিঙ্গাদের মোটা অংকের টাকা নিয়ে সেই লাইসেন্স ভাড়া দিয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গারা কাটা তারের বাইরে আসা সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। অথচ প্রতিদিন রোহিঙ্গারা কাটাতারের বাইরে এসে বালুখালী মরাগাছ তলা বাজারে দোকানদারি করে রাতে ক্যাম্পে চলে যাচ্ছে। আবার অনেক রোহিঙ্গা সড়কের পাশে বসে তেল,ডাল,চাল, সাবান ও বার্মিজ পন্য বিক্রি করছে।বাজারটি ঘিরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ,এককথায় বাজারটি রোহিঙ্গা বাজার নামেও পরিচিত।

নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য মতে, বালুখালী মরাগাছতলা বাজারে যেসব রোহিঙ্গা দোকানদারি করছে তাদের মূল উদ্দেশ্য দোকানদারি নয়। তারা এখানে বসেই স্হানীয় মাদক সিন্ডিকেটের সাথে মিশে মাদক কারবার নিয়ন্ত্রণ করে। প্রতিদিন এই বাজারে বসেই কোটি কোটি টাকার ইয়াবা কারবারের লেনদেন হয়। পট পরিবর্তনের পরে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না থাকায় বাজারটি ঘিরে রোহিঙ্গা ও স্হানীয় মাদক কারবারিদের বিচরণ বেড়ে গেছে।রোহিঙ্গা মাদক কারবারিরা কোন প্রকার বাঁধা ছাড়া ক্যাম্পের বাহিরে আসাকে হুমকি সরূপ দেখছেন স্হানীয় সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান,

বাজার খাস কালেকশন হলেও দৈনিক প্রতিটি দোকান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করেন বিএনপি নেতারা। আদায়কৃত টাকার সিংহভাগ যায় বাজার নিয়ন্ত্রণকারীদের পকেটে। বাজারের অধিকাংশ দোকানদার রোহিঙ্গা,তাদের  কাছ থেকে মোটা অংকের সালামি নিয়ে ভাড়া দেয়া হয়েছে। আবার অনেক স্হানীয় বাসিন্দারা নিজেদের নামে ট্রেড লাইসেন্স নিয়ে  চুক্তির ভিত্তিতে মোটা অংকের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভাড়া দিয়েছে।

এদিকে বালুখালী মরাগাছতলা এলাকায় সরকারি জায়গা দখলেরও হিড়িক পড়েছে। প্রতিনিয়ত সরকারি জমিতে নতুন করে নির্মাণ করা হচ্ছে দোকান ও ঘরবাড়ি। স্হানীয় দখলবাজরা সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে রোহিঙ্গাদের মোটা অংকের টাকা নিয়ে ভাড়া দেয়। আবার অনেক দখলবাজ ঘর নির্মাণ করে রোহিঙ্গাদের বিক্রি করে দেয়।বাজারের পূর্বপাশে যেসব ঘর বাড়ি রয়েছে অধিকাংশ ঘরে রোহিঙ্গাদের বসবাস।

এবিষয়ে জানার জন্য বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেটের অন্যতম আনোয়ার সিকদারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  যারিন তাসনিম তাসিন বলেন, এবিষয়ে আমি অবগত নয়। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারী ভূমিতে মারমেইড বীচ রিসোর্টের অবৈধভাবে স্থাপনা নির্মান অব্যাহত
বিশেষ প্রতিবেদক:

পর্যটন স্পট কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ লাগোয়া রেজুখাল সংলগ্ন রামু পেচাঁরদ্বীপ এলাকায় সরকারী ভূমিতে মারমেইড বীচ রিসোর্ট কর্তৃপক্ষ অবৈধভাবে স্থাপনা নির্মান কাজ অব্যাহত রেখেছে। কিছুদিন আগে উপজেলা প্রশাসন কয়েকটি স্থাপনা গুড়িয়ে দিলেও বুধবার থেকে অজ্ঞাত কারণে আবারও পুরোদমে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

জানা যায়, ঝাউবিথী কেটে বালুচর দখল, সৈকত দ্বিখণ্ডিত নতুন করে কাঠের সেতু নির্মাণ এবং ফের বালুচরে থার্টি ফাস্ট নাইটের অনুষ্ঠান আয়োজনের প্রক্রিয়া শুরু করেছে মারমেইড বীচ রিসোর্ট মালিক আনিসুল হক চৌধুরী প্রকাশ এলিয়েন সোহাগ। অনেকে বলাবলি করছে সরকার বদল হলেও মোটা অঙ্কের ঘুষ লেনদেন ঠিকই রয়ে গেছে। সরকারী খাস খতিয়ানের সাড়ে ৬ একর ভুমিতে এধরনের অবৈধ দখলদারিত্বের কাজ অব্যাহত রাখলেও জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগ রহস্যজনক নিরবতা পালন করছে।

পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগ দুটি নামমাত্র মামলা করে অনেকটা নিশ্চুপ রয়েছে। বুধবার জেলা প্রশাসন সম্মেলনকক্ষে পরিবেশ রক্ষা ও ইসিএ এলাকায় স্থাপনা নির্মাণ বন্ধকল্পে অনুষ্টিত এক সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা কমিটির সভাপতি এইচএম এরশাদ সরকারী এই বিশাল সম্পদ দখল ও বিপুল পরিমাণ ঝাউ গাছ কাটার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছেন। গত ১৫-১৬ বছর ধরে এধরনে পরিবেশ ও রাষ্ট্র বিরোধী কাজ অব্যাহত রেখেছে মারমেইড বীচ রিসোর্ট কর্তৃপক্ষ।এসময় বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা সহ সরকারের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

থার্টি ফাস্ট নাইট পালন ডিজে ও মদের পার্টির বিশেষ জোন ॥ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মারমেইড বিচ রিসোর্টে’র বিরুদ্ধে সমুদ্র সৈকত দখলের অভিযোগ নতুন নয়। থার্টি ফাস্ট নাইট পালনে ডিজে ও মদের পার্টির জন্য বিশেষ জোন তৈরি করেছে ঝাউবিথীর বাগানে। সেখানে ঝাউগাছ কাটা হয়েছে তিন শতাধিক। যার নাম দেয়া হয়েছে ‘ফুল মুন বিচ পার্টি’। সমুদ্র সৈকত রক্ষায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগ কতৃক রোপণ করা শতশত ঝাউবিথী উপড়ে ফেলা হয়েছে। যার ফলে পরিবেশের পাশাপাশি ক্ষতিরমূখে পড়ছে দেশের একমাত্র মেরিনড্রাইভ সড়ক। এছাড়াও, অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমদ পলক, শেখ পরিবারের এক নাতিসহ একাধিক মন্ত্রী-প্রভাবশালী নেতার বলয় দেখিয়ে একের পর এক সৈকতের বালিয়াড়ি দখল করেছেন মারমেইড রিসোর্টটির মালিক আনিসুল হক চৌধুরী সোহাগ। নিজেকে শেখ পরিবারের একজন দাবী করা সোহাগ একের পর এক দখল চালিয়ে গেলেও গেল ১৫-১৬ বছর অদৃশ্য কারণে প্রশাসনের কেউ সেদিকে নজর দেননি। জানা গেছে, ২০১০ সালের ২২ জুলাই কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের তৎকালিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম অবৈধ দখলদার হিসেবে মাটমেইড ক্যাফে নামক কটেজ রেস্টুরেন্ট ও আবাসিক নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় জমির অবৈধ দখল ছেড়ে দিতে ও অবৈধ স্থাপনা সরানোর জন্য নোটিশ দেন। তিনি (সোহাগ) পেঁচারদ্বীপ মৌজার বিএস ১নং খাস খতিয়ানের বিএস ১২১৪ দাগের আন্দর ৫.৩০ একর জমিতে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করেন। এরআগে সহকারী কমিশনার (ভূমি), রামু গত ০১/১২/২০০৯ খ্রিঃ ও ০৭/১২/২০০৯ খ্রিঃ তারিখে তাকে দুই দফা নোটিশ দিলেও তার কোন কারণ দর্শানোর জবাব না দিয়ে অবৈধ দখলের মাধ্যমে ব্যবসা চালু রাখে। উক্ত অবৈধ দখলীয় জমি হতে উচ্ছেদ করার লক্ষ্যে ওই সময়ে উচ্ছেদ মামলা নং-০২/১০-১১ রুজু করা হয়। উক্ত উচ্ছেদ মামলায় উচ্ছেদ কার্যক্রম চালানোর জন্য ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়। অবৈধ দখলীয় জমি হতে আপনাকে কেন উচ্ছেদ করা হবেনা জানতে চেয়ে নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু বেঁধে দেয়া সময়ের মধ্যে অবৈধ দখল ছেড়ে না দিলে এবং অবৈধ স্থাপনা সরানো না হলে ঐদিন বিধিমতে উচ্ছেদ কার্যক্রম সম্পাদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। তবে প্রশাসনের ইচ্ছে থাকলেও আওয়ামী লীগ নেতাদের চাপের মুখে উচ্ছেদ করতে পারেনি। এভাবে ধারাবাহিকতায় সম্প্রতি প্রশাসনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে বহমান খালের উপর অবৈধ একটি সেতু নির্মান করেছে। যে সেতুর উপর দিয়ে যেতে হবে সেই বিশেষ ডিজে ও মদের জোনে। পর্যটনের দোহায় দিয়ে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড চললেও সবাই অদৃশ্য কারণে চুপছিল।

সূত্র জানায়, গত ৫ আগস্ট গণঅদ্ভ্যুথানের পর শেখ হাসিনা পালিয়ে গেলে কিছু দিনের জন্য গা ঢাকা দেয় এই মারমেইড সোহাগ। আওয়ামী লীগ সরকার পতনের পর ওইসব জমি উদ্ধারে উদ্যোগ নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিনের নির্দেশে ২১ নভেম্বর দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় ৬ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়। রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। সৈকত দ্বিখণ্ডিত করে নির্মিত কাঠের সেতু ভেঙ্গে দেয়া হয়।

অভিযানে বালুচরে গড়ে তোলা অন্তত ৩০টি অবৈধ কটেজ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সৈকতে ঝাউবিথী কেটে স্থাপনা নির্মানের ঘটনায় বনবিভাগ বাদী হয়ে মারমেইড বীচ রিসোর্ট কতৃপক্ষের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করেছে। এছাড়া পরিবেশের ক্ষতি করায় পরিবেশ অধিদপ্তরও একটি মামলা দায়ের করেছে।

ভেঙ্গে দেয়া কাঠের সেতু পূন:স্থাপন ॥ সরেজমিনে ‘মারমেইড বীচ রিসোর্টে দেখা যায়, উচ্ছেদ অভিযানে ভেঙে দেয়া কাঠের সেতুর পাশে নতুন করে আরও একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। পর্যটক বা স্থানীয়রা নির্মিত সেতু দিয়ে সেখানে প্রবেশ করতে চাইলে বাধা দেয়া হয়। নতুন ভাবে নির্মিত সেতু পেরিয়ে দেখা গেছে, আবারও শত শত ঝাউবিথী কেটে তৈরি করা হয়েছে নাচ-গানের মঞ্চ, কফি সপ’, বা ‘মদের বার সাদৃশ্য বিশেষ জোন। সৈকতে ঝাউবিথী কেটে নতুন ভাবে অবকাঠামো তৈরি করেছে মারমেইড বিচ রিসোর্ট। মারমেইড বীচ রিসোর্টের কয়েকজন কর্মচারী জানিয়েছেন, সৈকত দখল করে গড়ে তোলা ঝাউবিথীর ভিতর থার্টি ফাস্ট নাইটের অনুষ্ঠান আয়োজনে প্রস্ততি চলছে। প্রতিজন ৩৫০০ টাকা হারে টিকেটও বিক্রি করা হচ্ছে। আর প্রতি মাসে একটি বিশেষ ‘ডিজে পার্টি’ হয় সেখানে। সাড়ে তিন হাজার টাকায় জনপ্রতি ফি’ নেয়া হয়। টিকেটধারীই শুধু সেখানে যেতে পারে। ‘বিশেষ ডিজে’ পার্টিতে ‘কি কি থাকে বা খাবার কি থাকে’ জানতে চাইলে কর্মচারীরা বলেন, তেমন কিছু না, শুধু বিদেশী বিয়ার ও মদ থাকে আর নারীদের দিয়ে নাচ-গান। রামু ভুমি অফিসের একজন কর্মকর্তা জানান, মূলত মারমেইড বিচ রিসোর্টটি পড়েছে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উন্মুক্ত প্রবাহমান খালের উপর মারমেইড বিচ কর্তৃপক্ষ দুটি সেতুটি নির্মাণ করে। মারমেইড বিচ কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ার কারণে কোন কিছুই তোয়াক্কা করছে না। তারা সম্প্রতি রাতের আঁধারে সেতুটি নির্মাণ করে চলছে অবৈধভাবে। কারণ সরকারী নিয়ম মতে চলমান খালের উপর সেতু নির্মাণ করা কোনভাবেই সম্ভব নয়। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এ ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসনকে অভিযোগ আকারে জানালে উধ্বর্তন কর্তৃপক্ষ এসে বিষয়টি দেখে চলে যায়। শুনেছি প্রশাসনকে ম্যানেজ করেই মারমেইড বিচ কর্তৃপক্ষ সেতুটি খালের উপর দৃশ্যমান রেখেছে এবং সরকারী প্রায় সাড়ে ৬ একর জমি দখল করেছে।

মারমেইডেচ অধিকাংশই খাসজমি ও সৈকতের বেলাভূমি ॥ গত ২৮ নভেম্বর রামু ধেছুয়াপালং ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক স্মারকনং-ইউঃভূ:অ/ধেচুয়াপালং/২০২৪-৫৬৪ মুলে জেলা প্রশাসক বরাবর দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মারমেইড বিচ রিসোর্টের বিশাল এলাকার অধিকাংশই খাসজমি ও সৈকতের বেলাভূমি। অল্প সংখ্যক জমি কিনে পাশের খাস জমি ও সৈকতের বালিয়াড়ির জমির মধ্যেই গড়ে উঠেছে মারমেইড বিচ রিসোর্ট। তিনটি দাগের ৬ একর ৭০ শতক সরকারী জমি দখল, চরভরাট ও শ্রেণী পরিবর্তন করে ৭৮ লাখ ২৫ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।

সরকার পতন হলেও মারমেইড সোহাগের দখবাজি থেমে নেই ॥ সরকার পতন হলেও মারমেইড সোহাগের দখবাজি যেন থেমে নেই। আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে সম্পর্ক রেখে এবং কমিশন দিয়ে সমুদ্র সৈকতের বালিয়াড়ির বিশাল এলাকা দখলে রেখে গলাকাটা বাণিজ্য চালিয়ে আসছিল মারমেইড বিচ কর্তৃপক্ষ। সরকার পতন হলেও মারমেইড সোহাগের দখবাজি থেমে নেই। বালিয়াড়ি, পাথরময় জোয়ার-ভাটা অঞ্চল, উপকুলীয় জলাভূমী ও কোরালসহ সামূদ্রিক দ্বীপ রক্ষায় কক্সবাজারের সৈকত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে সরকার ১৯৯৯ সালের ১৯ এপ্রিল এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করে। এ নির্দেশনা মতে, ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত, সৈকতের ঝাউ গাছসমৃদ্ধ ৩০০ মিটারে যে কোনো স্থাপনা নির্মাণ ও উন্নয়ন নিষিদ্ধ ও ৫০০ মিটার সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়। কিন্তু সম্প্রতি মারমেইড বিচ রিসোর্ট কর্তৃপক্ষ সেই আদেশ অমান্য করে সবকিছুই তৈরি করেছেন।

উচ্চ আদালতের নির্দেশ-নো ডেভেলপমেন্ট জোন ॥ ২০১৭ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের বিপরীতে ‘ডেভেলপমেন্ট প্ল্যান ফর কক্সবাজার টাউন অ্যান্ড সি আপ টু টেকনাফ’ মহাপরিকল্পনা অনুযায়ী জোয়ার ভাটার মধ্যবর্তী লাইন থেকে প্রথম ৩০০ মিটার ‘নো ডেভেলপমেন্ট জোন’ উল্লেখ করে এ এলাকায় কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে নির্দেশনা দেন উচ্চ আদালত। এর সঙ্গে যুক্ত হয় কউকের মাস্টারপ্ল্যান। এ প্ল্যান বাস্তবায়নে কউক সমুদ্র সৈকতের ৩০০ মিটারে কোন স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে প্রচার চালানো হয়। রহস্যজনক কারণে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়া দু:খজনক বলে মনে করেন পরিবেশবাদীরা। যদি দ্রুত সময়ের মধ্যে ইসিএ এলাকায় সব ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করা না হয় পরিবেশগত বড় হুমকিতে পড়বে পর্যটন নগরী কক্সবাজার। তাই এখনি সময় দখলদাররা যতই প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন হিমছড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রাতের আধারে যারা ঝাউবিথী কেটেছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। আবারও ঝাউগাছ কাটার অভিযোগ পেয়েছি। মারমেইড কর্তৃপক্ষ সেখানে অবকাটামো তৈরি করেছে, সেবিষয়ে উপজেলা প্রশাসন দেখবেন। এটি আমাদের দায়িত্ব না। গাছ কাটার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মারমেইড বিচ রিসোর্টের মালিক আনিসুল হক চৌধুরী সোহাগের মুঠোফােনে একাধিকবার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা পাঠালেও তার জবাব দেননি তিনি। কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ সালাউদ্দিন বলেন, সরকারি জমি হোক আর ব্যক্তিগত জমি, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো অবকাঠামো নির্মাণের সুযোগ নেই। খাস বা সৈকতের বালিয়াড়ির জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। একবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আবার দখল করলে আবারও চলবে অভিযান। সুত্র: জনকণ্ঠ