খেলাধূলা – Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর

বিসিবির সভাপতি হয়ে যা বললেন বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেয়েছে নতুন সভাপতি। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল শুক্রবার পরিচালকদের ভোটে আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি দায়িত্ব পালন করবেন বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত।

সভাপতি নির্বাচিত হওয়ার পর বিসিবি কার্যালয়ে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বুলবুল তুলে ধরেন তার ‘সভাপতি হওয়ার জার্নি’। তিনি বলেন, ‘আমার নতুন একটা ভূমিকা আজকে শুরু হলো। এটার ছোট্ট একটা জার্নি আছে। আমি বাংলাদেশ দল থেকে খেলোয়াড় হিসেবে অবসর নিইনি, কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তারপর গত ১৯ বছর ধরে আমি ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি ও এসিসিতে। এখন এটা আমার জন্য নতুন উচ্চতার পরীক্ষা ও সুযোগ।’

তিনি জানান, গত এপ্রিল মাসের শেষ দিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একটি ফোন কল পান, যেখানে তাকে দেশের ক্রিকেটে অবদান রাখার সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেই মুহূর্তকে জীবন পরিবর্তনের বলেই উল্লেখ করেছেন বুলবুল।  ‘আমি অপেক্ষা করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়েছি তখন পেছনে তাকাইনি।’ বলেন দেশের প্রথম এই সেঞ্চুরিয়ান।

ক্রিকেটকে এগিয়ে নেয়ার ব্যাপারে বলতে গিয়ে বিসিবির ১৬তম এই সভাপতি বলেন, ‘দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। আমাদের দেশে কী ক্রিকেট আছে, সেটাকে আরও এগিয়ে নিতে চাই। আমি বিশ্বাস করি ১১ জন নয়, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আমরা একটা দল হিসেবে কাজ করব।’

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষনার প্রয়োজন রয়েছে : সালাহউদ্দিন আহমেদ
মোবারক উদ্দিন নয়ন:

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সাথে সাথে একটি ‘নির্বাচনী রোডম্যাপ’ ঘোষণা জরুরি। তাহলেই জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থার দিকে এগোচ্ছে। তাতেই জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, সকল রাজনৈতিক দল চায় যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেই সংস্কার হবে নির্বাচনমুখি সংস্কার। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহতের জন্য মাঝখানে যাতে কোন ষড়যন্ত্রের জায়গা না থাকে এ লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি।

ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে অর্থবহ করতে হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, “ অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। “

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য গণমাধ্যমের কর্মিরাসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে নিজেও গুমের শিকার হয়েছেন জানিয়ে তিনি বলেন, যারা আয়না ঘর বানিয়ে গুম, খুন নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের এদেশের রাজনীতি করার কোন অধিকার নেই। স্বৈরাচারের হাতে নির্মমভাবে খুন-গুমের শিকার হওয়া সকল নেতাকর্মিসহ ছাত্র-আন্দোলনে শহীদদের কথা স্মরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, বিএনপির কেন্দ্রিয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারন সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ জেলা কমিটির উর্ধ্বতন নেতাকর্মিরা।

এর আগে সালাহউদ্দিন আহমেদ গত ৪ জুলাই আওয়ামী লীগের নেতাকর্মিদের হামলা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে মিলিত হন।

চট্টগ্রাম টেস্টে থাকছেন সাকিব
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব আল হাসান। সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ৩০ মার্চ মাঠে নামবে টাইগাররা।

গত ওয়ানডে বিশ্বকাপে আঙুলের ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলা হয়নি সাকিবের। এমনকি আসরটির পর জাতীয় দলের হয়েও আর কোনো ম্যাচ খেলেননি তিনি। তবে অবশেষে এবার শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে ফিরেছেন বিশ্বসেরা তারকা।

এদিকে দলে নেয়া হয়েছে পেসার হাসান মাহমুদকেও। সাকিবকে জায়গা দিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। আর চোটের কারণে নেই পেসার মুশফিক হাসান।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড :

নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

চট্টগ্রামে আজ ‘ফাইনাল’
টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় তৃতীয় ওয়ানডের দলে জায়গা হারিয়েছেন ওপেনার লিটন দাস। রোববার অনুশীলনের সময় চোট পাওয়ায় আজ অলিখিত ফাইনালে রূপ নেওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না ডান-হাতি পেসার তানজিম হাসান সাকিবেরও। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে তিনশ ছুঁইছুঁই রান করেও হেরেছে বাংলাদেশ। দুটি দিবা-রাত্রির ম্যাচের পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে আজ সকাল ১০টায়।

হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ছিটকে গেছেন তানজিম। তার বদলে দলে ফেরানো হয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বায়েজিদুল ইসলাম খান হ্যামস্ট্রিংয়ে টান লাগার ব্যাপারটিই নিশ্চিত করলেন। তিনি বলেন, ‘ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা ও অসুস্থ বোধ করছে তানজিম। আগামীকালের (আজ) ম্যাচ খেলার জন্য সে ফিট নয়।’ প্রথম দুই ম্যাচে একাদশে জায়গায় হয়নি বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের। শেষ ম্যাচে তার একাদশে থাকার সম্ভাবনা প্রবল। এছাড়া লিটন বাদ যাওয়ার সৌম্য সরকারের সঙ্গে আজ ওপেনিংয়ে এনামুল হক বিজয় কিংবা তানজিদ হাসান তামিমের মধ্যে একজনকে দেখা যেতে পারে। লিটনের জায়গায় মিডল অর্ডার ব্যাটার জাকের আলীকে দলে নেওয়া হলেও সংশয় রয়েছে। তবে সৌম্যর সঙ্গে ওপেনিংয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নামিয়ে জাকেরকে একাদশে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়া ডান-হাতি পেসার হাসান ছন্দ হারিয়ে ওয়ানডে দলে জায়গা হারিয়েছিলেন। এবারের ঢাকা লিগে প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের হয়ে ১০ ওভারে মাত্র ১৫ রানে চার উইকেট নেন তিনি। এই ইনিংসেই তিন আবার দলে ফিরেছেন।

এদিকে বাংলাদেশের মতো চোট সমস্যায় আক্রান্ত শ্রীলংকা দলও। গতকাল সকালে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শ্রীলংকা ক্রিকেট জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটের কারণে সিরিজে আর খেলবেন না তাদের বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কা। প্রথম দুটি ম্যাচে চট্টগ্রামে রাতের শিশির ব্যবধান গড়ে দিয়েছে। শেষ ম্যাচে সেই সমস্যা নেই। দিনের ম্যাচ হওয়ায় দুদলের জন্যই সমান সুযোগ থাকবে। তবে চট্টগ্রামে বরাবরই পরে ব্যাট করা দল বাড়তি সুবিধা পায়। সিলেটে টি ২০তেও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়ায়। সেই ম্যাচে জয় পায় সফরকারীরা। ওয়ানডে সিরিজেও একই সমীকরণে এবার আত্মবিশ্বাসী বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমরা ১০০ ভাগ আশাবাদী সিরিজটি জিতব।’ মিরাজ বলেন, ‘শেষ ম্যাচটি দিনের খেলা। এই সময় কেমন কন্ডিশন থাকে আমরা জানি। অবশ্যই আমাদের সুবিধা থাকবে। আগামীকালের (আজ) ম্যাচটি ভালো খেলার চেষ্টা করব।’

২৮৭ রানের লক্ষ্য তাড়া করে সমতায় ফেরানোর পর শ্রীলংকাও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা যে কঠিন চ্যালেঞ্জ সেটাও জানেন অধিনায়ক কুশল মেন্ডিস।

৭১ টিভিকে আইনি নোটিশ পাঠালেন মুশফিক
মনগড়া, অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন করে খবর প্রচার করায় ৭১ টিভি চ্যানেলকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার মুশফিকুর রহিম। মুশফিকের পক্ষে শনিবার (৯ ডিসেম্বর) এই আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

আইনি নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ- নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন গত ৬ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ‘আউট অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ কে কেন্দ্র করে “মিরপুর টেস্টে স্পট ফিক্সিংয়ের গন্ধ! সন্দেহ সিনিয়র ক্রিকেটারের দিকে! শিরোনামে একটি প্রতিবেদন ৭১ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান খেলাযোগের ফেসবুক পেজ ও ইউটিউবে প্রতিবেদন প্রচার করা হয়।

সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের আউট নিয়ে মনগড়া, অসত্য, উদ্দেশ্য-প্রণোদিত তথ্য পরিবেশন করে তার দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ওপর কালিমা লেপন করা হয়েছে এবং তাঁর সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে । প্রতিবেদনটি এমন সময়ে করা হয়েছে যখন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট চলমান। প্রতিবেদনের কারণে মুশফিকুর রহিম পারিবারিক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে সুনাম ক্ষুণ্ণ শিকার হয়েছেন এবং তিনি এই বিকৃত তথ্য সম্বলিত প্রতিবেদনের কারনে মানসিকভাবে বিধ্বস্ত সময় পার করেছেন।

মি. ডিপেনডেবল খ্যাত মুশফিকুর রহিমের পরিশ্রম ও ঘামে অর্জিত সুনাম এমন দায়িত্ব জ্ঞানহীন প্রতিবেদনের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে । উক্ত প্রতিবেদনের কারনে তাঁর অপূরনীয় সুনামহানী হওয়ার প্রেক্ষিতে ৭১ টেলিভিশনের হেড অফ নিউজ, ক্রীড়া সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে কিছু বিষয়ের নিষ্পত্তি চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে । মুশফিকুর রহিমের পক্ষে নোটিশটি আজ ই-মেইলের মাধ্যমে প্রেরন করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান ।

আইনি নোটিশে চারটি বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি চাওয়া হয়েছে –

১. অতি সত্ত্বর ইউটিউবসহ অন্যান্য প্লাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অসত্য ও মনগড়া প্রতিবেদনটি সরিয়ে ফেলতে ও সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে বলা হয়েছে ।

২. ভুল ও অসত্য এবং মানহানিকর তথ্য সম্বলিত প্রতিবেদনের জন্য ৭১ টেলিভিশনকে নি:শর্ত ক্ষমা প্রার্থনাসহ তাদের টিভি চ্যানেলে এই সংক্রান্ত প্রতিবেদন প্রচার করতে বলা হয়েছে ।

৩. ৭১ টেলিভিশনকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের এই মনগড়া, ভুল প্রতিবেদনের জন্য নি:শর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

৪. সংশ্লিষ্ট প্রতিবেদক সাইফুল রূপককে ভবিষ্যতে এমন অসত্য ও মনগড়া প্রতিবেদন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে মর্মে মুশফিকুর রহিমের নিকট লিখিত ভাবে ৭১ টেলিভিশন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে ।

প্রতিবেদন সাংবাদিকতার নীতি-আদর্শ মেনে করা হয়নি উল্লেখ করে একাত্তর টিভির মত সুপরিচিত চ্যানেলে এমন প্রতিবেদন প্রকাশ অপ্রত্যাশিত বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে উক্ত প্রতিবেদন দন্ডবিধির ৫০০ ধারায় মানহানির অপরাধ ও সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ২৫(১)(ক), ২৫(২) এবং ২৯ ধারায় সাইবার বুলিং এর অপরাধ উল্লেখ করে প্রতিকার না পেলে ফৌজদারি ও ক্ষতিপূরন আদায়ের দেওয়ানী আদালতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ।

পাকিস্তানকে রেকর্ড ব্যবধানে হারিয়ে সুপার ফোরে ভারত
কক্সবাজার ৭১ অনলাইন ডেস্ক:

কলম্বো, ১১ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরির পর স্পিনার কুলদীপ যাদবের দারুন বোলিং নৈপুন্যে পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ সুপার ফোর পর্ব শুরু করলো ভারত। রান বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় ভারতের। আগেরটি ছিল ২০০৮ সালে মিরপুরে কিটপ্লাই কাপের দ্বিতীয় ম্যাচে ১৪০ রানের।

বৃষ্টি বিঘ্নিতে ম্যাচে প্রথমে ব্যাট করে  ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে ভারত। কোহলি ১২২ ও রাহুল ১১১ রানে অপরাজিত থাকেন। জবাবে ৩২ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। কুলদীপ ২৫ রানে ৫ উইকেট নেন। বৃষ্টির কারনে রিজার্ভ রেখে দু’দিনে অনুষ্ঠিত হয়েছে এ ম্যাচটি।

গতকাল শ্রীলংকার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল উদ্বোধনী জুটিতে ১০০ বলে ১২১ রান তুলেন। রোহিত ৫৬ ও গিল ৫৮ রানে আউট হন।

১৮তম ওভারে দলীয় ১২৩ রানে রোহিত-গিল ফেরার পর জুটি বাঁধেন কোহলি ও রাহুল। ২৫তম ওভারের প্রথম ডেলিভারির পর বৃষ্টিতে বন্ধ হয়ে গেলে ম্যাচটি আজ রিজার্ভ ডে’তে গড়ায়।

বৃষ্টিতে গতকাল খেলা শেষ হবার আগে ২৪ দশমিক ১ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৪৭ রান তুলেছিলো ভারত। কোহলি ১৬ বলে ৮ এবং রাহুল ২টি চারে ২৮ বলে ১৭ রানে অপরাাজিত ছিলেন।

আজও বৃষ্টির কারনে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ভারত-পাকিস্তান লড়াই। প্রায় দেড় ঘন্টা পর খেলা শুরু হলে পাকিস্তানের বোলারদের উপর ব্যাট হাতে ছড়ি ঘুড়িয়েছেন আগের দিন অপরাজিত দুই ভারতীয় ব্যাটার কোহলি ও রাহুল। ৩৩তম ওভারে ভারতের রান ২শ স্পর্শ করেন তারা। এরপর হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কোহলি ও রাহুল। হাফ-সেঞ্চুরির ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করার পথে ৪৫তম ওভারেই দলের রান ৩শ নেন কোহলি-রাহুল জুটি।

৪৭তম ওভারে ওয়ানডেতে ষষ্ঠ সেঞ্চুরি করেন ১০০ বল খেলে রাহুল। পরের ওভারে ৮৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরির দেখা পান কোহলি। ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি নিয়ে বিশ^রেকর্ডের মালিক ভারতের শচীন টেন্ডুলকার।

জোড়া সেঞ্চুরির পর স্লগ ওভারে রানের গতি বাড়িয়ে ভারতকে ২ উইকেটে ৩৫৬ রানে  রানের পাহাড়ে বসিয়েছেন কোহলি-রাহুল। পাকিস্তানের বিপক্ষে এটি যৌথভাবে সর্বোচ্চ দলীয় রান ভারতের। ২০০৫ সালে বিশাখাপতœমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৫৬ রান করেছিলো ভারত।

৯টি চার ও ৩টি ছক্কায় ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থাকেন কোহলি। এই ইনিংস খেলার পথে বিশে^র পঞ্চম ও ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৩ হাজার পূর্ণ করেন কোহলি। এর আগে ১৩ হাজার রান ক্লাবের সদস্য হয়েছেন-ভারতের টেন্ডুলকার (১৮৪২৬), শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (১৪২৩৪), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩৭০৪) এবং লংকান সনাথ জয়সুরিয়া (১৩৪৩০)।

১২টি চার ও ২টি ছক্কায় ১০৬ বলে অপরাজিত ১১১ রান করেন গত মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা রাহুল। তৃতীয় উইকেটে ১৯৪ বলে অবিচ্ছিন্ন ২৩৩ রান তুলেছেন কোহলি-রাহুল। পাকিস্তানের বিপক্ষে যেকোন উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। ভারতের পক্ষে তৃতীয় উইকেট জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান।

বোলিংয়ে পাকিস্তানের পক্ষে ১০ ওভার করে বল করে আফ্রিদি ৭৯ রানে এবং শাদাব ৭১ রানে ১টি করে উইকেট নেন।

৩৫৭ রানের টার্গেটে খেলতে নেমে পঞ্চম ওভারেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ইমাম উল হককে ৯ রানে ফিরিয়ে দেন  পেসার জসপ্রিত বুমরাহ। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার ফখর জামান ও অধিনায়ক বাবর আজম। তবেন  বেশি দূর যেতে পারেননি তারা। দশম ওভারে ইনসুইং ডেলিভারিতে বাবরের (২৪ বলে ১০ রান)স্টাম্প উপড়ে দেন পেসার হার্ডিক পান্ডিয়া।

পরের ওভারে মোহাম্মদ রিজওয়ানকে ২ রানে শিকার করে পাকিস্তানকে চাপে ফেলে দেন শারদুল ঠাকুর। ৪৭ রানে ৩ উইকেট হারানোর পর ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগ দেননি ভারতের বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদব।

কুলদীপের ঘুর্ণিতে পড়ে ৩২ ওভারে ৮ উইকেটে ১২৮ রান করে ম্যাচ হারে পাকিস্তান। ইনজুরির কারনে পাকিস্তানের শেষ দুই ব্যাটার নাসিম শাহ ও হারিস রউফ ব্যাটিং করেননি। এতে ১২৮ রানে অলআউট হয় পাকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন জামান। এছাড়া আগা সালমান ও ইফতিখার আহমেদ ২৩ রান করে করেন।

৮ ওভার বোলিং করে ২৫ রানে ৫ উইকেট নেন কুলদীপ। ৮৭ ম্যাচের ওয়ানডেতে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন কুলদীপ।

সুপার ফোর-এ আগামীকাল  নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে ভারত। আগামী ১৪ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিলো পাকিস্তান।

পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর আইরিশদের পঞ্চাশ
দ্বিতীয় ওয়ানডেতে সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ১৩ ওভারে ৫৩/২ (অ্যান্ড্রু বালবির্নি ১৮*, হ্যারি টেক্টর ২২*; স্টিফেন ডোহেনি ১২, পল স্টার্লিং ০)।

টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে পাওয়ার প্লেতেই তাদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে চাপেও ফেলা গেছে। ১৬ রানে দুই উইকেট তুলে নিতে অবদান পেসার হাসান মাহমুদের। দুটি-ই নিয়েছেন তিনি।

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে আসে ৪৫ ওভারে। তাতে পাওয়ার প্লে হয়েছে ৯ ওভারে। এই সময়ে ২৬ রান তুলতে পারে আইরিশ দল। তার পর অবশ্য বালবির্নি ও হ্যারি টেক্টর মিলেই স্কোরবোর্ডে সামাল দিয়েছেন। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৩তম ওভারেই দলের স্কোর পঞ্চাশ ছাড়িয়েছে।

হাসানের দ্বিতীয় শিকার ডোহেনি

ইংলিশ কন্ডিশনের ভালোই ফায়দা তুলে নিয়েছেন পেসার হাসান মাহমুদ। আইরিশদের কাঁপিয়ে দিয়েছেন শুরুতেই। প্রথম ওভারে স্টার্লিংকে ফিরিয়ে সপ্তম ওভারে আবার আঘাত হেনেছেন তিনি। তার দ্বিতীয় শিকার স্টিফেন ডোহেনি।

হাসান অফস্টাম্পের বাইরে বল করেছিলেন। ডোহেনি পাঞ্চ করেছিলেন ব্যাকফুটে থেকেই। কিন্তু মুহূর্তেই পয়েন্টে মিরাজের তালুবন্দি হয়েছেন তিনি। ফেরার আগে ডোহেনি ১২ রান করেছেন।

প্রথম ওভারেই স্টার্লিংকে ফেরালেন হাসান

চেমসফোর্ডের ইংলিশ কন্ডিশন বরাবরই পেসারদের জন্য সহায়ক। দ্বিতীয় ওয়ানডেতেও তার নমুনা দেখা গেলো। প্রথম ওভারের পঞ্চম বলেই হাসান মাহমুদের বলে কটবিহাইন্ড হয়েছেন আয়ারল্যান্ডের অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিং। শুরুতে আম্পায়ার আউট দেননি যদিও। বাংলাদেশ রিভিউ নিলে দেখা গেছে বল ব্যাট ছুঁয়েই মুশফিকের গ্লাভসে জমা পড়েছে। তাতে রানের খাতা না খুলেই বিদায় নিয়েছেন স্টার্লিং।

টস জিতেছে বাংলাদেশ।  ৪৫ ওভারের ম্যাচে টস জিতেছে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ

বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা বিলম্বের পর বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডের টস হয়েছে। তাতে জিতেছে সফরকারী বাংলাদেশ। শুরুতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

তামিম জানিয়েছেন, একাদশে কোনও পরিবর্তন নেই। গত ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশ মাঠে নামছে। পরিবর্তন নেই আয়ারল্যান্ড একাদশেও।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার,  জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, মার্ক অ্যাডেয়ার, গ্রাহাম হিউম ও জশ লিটল।

বৃষ্টি থেমেছে, ম্যাচ হবে ৪৫ ওভারের

চেমসফোর্ডে প্রায় দুই ঘণ্টার মতো বৃষ্টি হওয়ার পর অবশেষে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। তবে ৫০ ওভারের খেলা হচ্ছে না। ম্যাচ হবে ৪৫ ওভারের।

বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টিতে বিলম্বিত হয়েছে টস। সেই টসটা বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় হয়েছে।

প্রথম ওয়ানডেও বৃষ্টিতে ভেসে গেছে। তবে দ্বিতীয় ম্যাচ পুরোটাই মাঠে গড়াবে বলে আশা।

দায়িত্ব পেলে সব পরিবর্তন করে দেব সাকিব
বিপিএলের সিইও হিসেবে দায়িত্ব পেলে মাত্র দুই মাসে সব পরিবর্তন করে দেবেন সাকিব আল হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই জানালেন টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে একদিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। আজ বুধবার এত বড় এক দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর পর সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। বিপিএল আয়োজনের দায়িত্ব পেলে কী করতেন— এমন প্রশ্নের উত্তরে সাকিব জানালেন, ‘বেশি দিন লাগবে না পরিবর্তন করতে। সর্বোচ্চ ১ থেকে ২ মাস। সাকিব বলছিলেন, ‘আমাকে যদি বিপিএলের সিইওয়ের দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, ১ থেকে ২ মাস লাগবে সব কিছু ঠিক করতে— ম্যাক্সিমাম। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’

সাকিব হাসির ছলে একটি সিনেমার প্রসঙ্গ টেনে বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন না, একদিনে অনেক কিছু করা সম্ভব যে করতে পারে। যে পারে সে সবসময়ই করতে পারে।’

চলতি মৌসুমে নতুন সিইও হলে আপনি কি করবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এই মৌসুমের সব কিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে। ফ্রি টাইমে বিপিএল হবে সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

মেসির খেলায় মুগ্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিায় যোগ
আর্জেন্টিনা দলের লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় যোগদান করেছেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে হাবিবপুর এলাকায় ইউপি সদস্য আবুল হোসেন তুষারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দেয়া ওই যুবকের নাম জুয়েল রানা (৪৫)। তিনি উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার বাসিন্দা। সদ্য আর্জেন্টাইন সমর্থক দলে যোগ দেয়া জুয়েলকে বুকে জড়িয়ে কুশল বিনিময় করেন অন্য আর্জেন্টাইন সমর্থকরা।

জুয়েল রানা জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের সমর্থক ছিলেন। দীর্ঘদিন ধরে ব্রাজিলের খেলোয়াড় নেইমারের অভিনয়ে বিরক্ত হয়ে দলটির প্রতি আস্থা হারিয়ে ফেলেন। পাশাপাশি আর্জেন্টিনা দলের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখে তিনি মুগ্ধ হন। সেই অনুভূতি থেকে ব্রাজিল সমর্থক থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দেন। এলাকাবাসীর উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে ফেলে আর্জেন্টিনার জার্সি পরেন। এ সময় জুয়েল রানাকে নিয়ে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার সমর্থকরা

ডিসি৭১/২২/ইয়াছমিন

বিজয় দিবসে সাকিবদের জার্সিতে লাল-সবুজ পতাকা
এই নিয়ে বিজয় দিবসে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ জাতীয় দল। চট্টগ্রামে অনুষ্ঠানরত ম্যাচে ক্রিকেটারদের জার্সির ডানপাশে জ্বলজ্বল করছে লাল-সবুজ পতাকা, যার নীচে লেখা ‘৫১তম বিজয় দিবস’।

বাংলাদেশের জার্সিতে বুকের ডান পাশে সাধারণত থাকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগো। তবে বিজয় দিবসের খেলায় ক্রিকেটাররা মাঠে নামলেন একটু অন্যরকম জার্সিতে।

সারা দেশের মতো বিজয় দিবস উদযাপনে জাতীয় ক্রিকেট দলও শামিল হয়েছে। মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক বিজয়ের ৫১ বছর উপলক্ষে জাতীয় পতাকা সম্বলিত বিশেষ জার্সি গায়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, লিটন দাসরা।

ম্যাচের বাকি দুই দিন আগের জার্সিতেই ফিরে যাবে বাংলাদেশ। বিজয় দিবসে ম্যাচ চলছে বলে আর তেমন কোনো আনুষ্ঠানিকতা রাখেনি বিসিবি। রাতে টিম হোটেলে অবশ্য দুই দলের জন্য প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে।

এবারের আগে কেবল একবারই বিজয় দিবসে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে ছিল বাংলাদেশ জাতীয় দল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছিল ১৬ ডিসেম্বর।

সেদিন আগে ব্যাট করে ১৯৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১ উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে ক্যারিবিয়ানরা।

২০ বছর পর চট্টগ্রামের আরেক মাঠে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। দিনের শুরুতে আগের দিনের সঙ্গে স্রেফ ১৭ রানে ২ উইকেট হারিয়ে অলআউট হয়েছে তারা। ভারত পেয়েছে ২৫৪ রানের লিড।

চট্টগ্রামে আর আয়োজন না থাকলেও ঢাকায় নিয়মিত আয়োজন চলছে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয়েছে বিজয় দিবস প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ। জাতীয় দল ও আশপাশের ক্রিকেটাররা শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশে ভাগ হয়ে খেলছেন ম্যাচটি।