দেশ – Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওই দিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮।

অর্থাৎ এলপিজির ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বাড়ল।

উল্লেখ্য, গত রাতে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ওই রেশ কাটতে না কাটতে এবার ভোক্তা পর্যায়ে বাড়ল এলপি গ্যাসের মূল্য। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী
দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ত্রয়েদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রম রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় শুরু হয়। সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

লিখিত প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট মজুদ ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমানে কম-বেশি দৈনিক ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হলে ওই অবশিষ্ট ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের ভিত্তিতে আনুমানিক ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে।

গ্যাস অনুসন্ধানের বিষয়ে তিনি জানান, পেট্রোবাংলার কূপ খনন ও ওয়ার্কওভারের মহাপরিকল্পনার আওতায় মোট ৫০ ও ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ২৬টি কূপ খনন এবং ওয়ার্কওভারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কূপগুলোর কাজও বিভিন্ন পর্যায়ে চলমান আছে।

এ ছাড়া সাইসমিক সার্ভে সম্পর্কিত মন্ত্রী জানান, বাপেক্সের মাধ্যমে ব্লক-৭ ও ৯ এ ৩৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক ডাটা আহরণ শেষ হয়ে ডাটা প্রক্রিয়াকরণের কাজ চলছে।

পাশাপাশি বিজিএফসিএলর মাধ্যমে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনার ১৪৫০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সাইসমিক ডাটা আহরণ কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এ ছাড়া বাপেক্স ও এসজিএফএলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় আরো বিপুল পরিমাণ ৩ডি সাইসমিক জরিপ সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
মোবারক উদ্দিন নয়ন:

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা কক্সবাজারে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৮ মার্চ) বিকাল ৩টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১৫১ নম্বর ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে তিনি বিকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এসময় জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে এসেছেন। আগামীকাল তিনি কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেবেন। সেখানে তিনি শান্তিপূর্ণ কক্সবাজার গড়তে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর ইফতার শেষে সন্ধ্যা ৭টায় তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

পরদিন সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় পেকুয়া থেকে কক্সবাজারে ফিরে আসবেন তিনি। সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে বিকাল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মহেশখালীর কুতুবজোমে লোমহর্ষক ঘটনা। পরিত্যাক্ত ভিটির কলা গাছের ঝোঁপ থেকে মা ছেলের মরদেহ উদ্ধার
হারুনর রশিদ, মহেশখালী:

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৪নং ওয়ার্ড নয়া পাড়া এলাকায় লোমহর্ষক ঘটনা ঘটেছে রবিবার বেলা ২টার সময় । পরিত্যাক্ত বসতভিটি থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে মহেশখালী থানার এসআই ইকবাল এর নেতৃত্বে একদল পুলিশ।

নিহত নারীর নাম ইসমত আরা(৩৫), সে ওই এলাকার আনোয়ার এর মেয়ে। নিহত শিশুর নাম আবরার (৬)। বিগত ৮ বছর আগে নিহত নারীর সাথে কুতুবজোমের ঘটিভাঙ্গার রহিম উল্লাহ র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ  হয়েছিল।  ওই সংসারে তাদের ২ ছেলে সন্তান জন্ম লাভ করেছিল।

স্থানীয়দে দেওয়া তথ্য মতে উক্ত স্বামী রহিম উল্লাহ র সাথে ৪/৫ বছর আগে ডিভোর্স হয়েছিল নিহত ইসমত আরার।  ডিভোর্সের পর ইসমত আরা কুতুবজোমের নয়া পাড়াস্থ বাপের বাড়ীতে চলে আসে। সেখানে আসার কিছু দিনের মধ্যে বড় সন্তান পুকুরের পানিতে ডুবে মারা গিয়েছিল।

নিহত ইসমত আরার পিতা আনোয়ার জানিয়েছেন রবিবার  ১১ই জানুয়ারী বিকালে, পাড়া প্রতিবেশী শিশু-কিশোররা খেলার সময় বসতভিটির কলা গাছের ঝোঁপে ইসমত আরা ও তাঁর ছেলে আবরারের রক্তাক্ত নিতরদেহ পড়ে থাকতে দেখে, উক্ত খবর তাদের পরিবারের কাছে পৌঁছালে তারা নিশ্চিত করেন নিহতরা তাদের স্বজন। সাথে সাথে মহেশখালী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের স্রুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেছেন।

এব্যাপারে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত(ওসি) প্রতুল কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,  নিহত নারীর পিতা আনোয়ার জানিয়েছেন তাঁর মেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে অসুস্থতা ভোগছিলেন।একারনে তার সংসার ও ভেঙ্গে গিয়েছে।

কিছু কাল আগে সে তার বড় ছেলে কে হারিয়েছে এবং আগুনে পুড়েগিয়ে আরো  মানসিক ভারসাম্য হিনতায় ভোগে পাগলামী করতো বলে নিহতের পিতার বক্তব্য তা জানা যায়। তারপরও

ঘটনার মুল রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান ওসি।

১ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
হারুনর রশিদ, মহেশখালী :

দেশে পর্যাপ্ত উৎপাদন ও মাঠে বিপুল পরিমাণ লবণ মজুত থাকা সত্ত্বেও সরকার নতুন করে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেওয়ায় কক্সবাজারের মহেশখালীতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকে মহেশখালী উপজেলা চত্বরে শত শত লবণচাষি, শ্রমিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

লবণচাষি, শ্রমিক ও ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন প্রার্থী এবং একাধিক রাজনৈতিক দলের নেতারাও সংহতি প্রকাশ করেন। বক্তারা সরকারের এই সিদ্ধান্তকে উপকূলীয় লবণ শিল্পের জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে অবিলম্বে আমদানির অনুমতি প্রত্যাহারের দাবি জানান।

মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আব্দুল শুক্কুর সিআইপি, কক্সবাজার–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক, বিএনপি নেতা আতাউল্লাহ বোখারী, জামায়াত নেতা জাকের হোসেন, হোয়ানক ইউপির সাবেক মেম্বার নুরুল কবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ছাত্রনেতারা।

হাফেজ আবদু রহিমের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়।  উপস্থাপনায় ছিলেন নোমান ইলাহি ও সালমান কায়ছার। ছাত্রদের পক্ষে বক্তব্য দেন ওসমান সরওয়ার মানিক।

পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই মহেশখালী ও আশপাশের লবণ উৎপাদন এলাকা থেকে চাষি ও ব্যবসায়ীরা উপজেলা চত্বরে জড়ো হন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল, দেশীয় লবণের ন্যায্যমূল্য নিশ্চিত এবং চাষিদের জন্য বাজার সুরক্ষা ব্যবস্থা চালুর দাবি তোলেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্রে মহেশখালীর পাঁচটি এবং কক্সবাজার জেলার ৭৮টি মিলসহ মোট ২৩১টি প্রতিষ্ঠানকে অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ৪২৯ দশমিক ১৮ মেট্রিক টন পর্যন্ত লবণ আমদানি করতে পারবে। শর্ত অনুযায়ী ঋণপত্র খোলার দুই মাসের মধ্যে এই আমদানি সম্পন্ন করতে হবে এবং আমদানিকৃত লবণ অবশ্যই পরিশোধন করে ভোজ্য লবণ হিসেবে বাজারজাত করতে হবে। বিসিককে সে বিষয়ে প্রমাণ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার কথাও উল্লেখ রয়েছে।

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের সুপারিশে বিসিকের তালিকাভুক্ত ২৪৭টি লবণ মিলকে সমহারে এক লাখ মেট্রিক টন লবণ আমদানির প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে আবেদন ও কাগজপত্র যাচাই শেষে গত ৩০ ডিসেম্বর ২৩১টি মিলকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বক্তারা অভিযোগ করেন, বিসিকের ভুল তথ্য এবং মন্ত্রণালয়ের ভেতরে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তাদের ভূমিকার কারণেই এই আত্মঘাতী সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তবে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেন। তাঁদের ভাষ্য, নতুন মৌসুমে ইতোমধ্যেই উৎপাদন শুরু হয়েছে এবং মাঠে গত বছরের বিপুল পরিমাণ লবণ এখনও মজুত রয়েছে। এই অবস্থায় আমদানি হলে দেশীয় লবণের দাম আরও কমে যাবে এবং চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা লবণ আমদানি স্থগিত, দেশীয় উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিত, সহজ শর্তে ঋণ ও সঞ্চয় সুবিধা চালু এবং সরকারি পর্যায়ে কার্যকর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকা এবং কিছু এলাকায় উৎপাদন কম হওয়ায় চাষিরা এমনিতেই উদ্বিগ্ন। তার ওপর আমদানির ঘোষণায় সেই শঙ্কা আরও গভীর হয়েছে। স্থানীয় নেতারা সতর্ক করে বলেন, নীতিগত সমাধান ও বাজার সুরক্ষা ব্যবস্থা ছাড়া দেশীয় লবণ শিল্প অচিরেই বড় ধরনের সংকটে পড়তে পারে।

বক্তব্য প্রদানকালে কক্সবাজার ২আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, বিএনপির মনোনীত কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ কে নিয়ে লবণের নীতি নির্ধারনী উচ্চ পর্যায়ে দ্রুত যোগাযোগ করে তা সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

হজযাত্রীদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
কক্সবাজার ৭১ ডেস্ক:

চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই চূড়ান্ত তারিখ জানানো হয়েছে। তবে এবারের যাত্রায় হজযাত্রী ও এজেন্সিগুলোর জন্য বেশ কিছু নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

২৫ জানুয়ারির মধ্যে যে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা লাগবে হজযাত্রীদের মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের হজে কোনো এজেন্সি চাইলেই সব হজযাত্রীকে একবারে পাঠাতে পারবে না। প্রতিটি এজেন্সিকে তাদের মোট যাত্রীর অন্তত ২০ শতাংশ পাঠাতে হবে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে। এছাড়া প্রথম ও শেষ পর্যায়ের ফ্লাইটে টিকিট ইস্যুর হার ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই সীমার কম বা বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়।

সৌদি সরকারের নিয়ম মেনে এবার একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে পাঠানোও বাধ্যতামূলক। মূলত জেদ্দা ও মদিনা বিমানবন্দরে চাপ সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট তিনটি সংস্থাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে পেকুয়ায় আসছেন তারেক রহমান
মোবারক উদ্দিন নয়ন, কক্সবাজার ৭১::

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি’২৬ কক্সবাজারের পেকুয়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ সংক্রান্ত কোনো ঘোষণা না আসলেও জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন কক্সবাজারের জুলাই যোদ্ধা শাহিদুল ওয়াহিদ শাহেদ নিজের ফেসবুকে লিখেছেন, ’সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ১৮ তারিখ পেকুয়ায় আসবেন দেশনায়ক তারেক রহমান।’

এদিকে আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, পরদিন ১২ জানুয়ারি রংপুরে তাঁর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন, যেদিন তাকে রাজধানীর তিনশ ফিটে অভ্যর্থনা জানায় লাখো মানুষ।

রহস্য উদঘাটন: ইয়াবার লেনদেনের জেরে হোয়াইক্যংয়ের সৈয়দ মিয়া হত্যাকান্ড,গ্রেফতার ২
হোয়াইক্যংয়ের চাঞ্চল্যকর সৈয়দ মিয়া হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলার ২ আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

৩ জানুয়ারী টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ মিয়া হত্যা মামলার আসামী আরফাত (২২)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে সে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের দোষ স্বীকারসহ হত্যাকান্ডে জড়িত মোঃ ইসমাইল (২৯) সহ অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে।

আরফাতের দেয়া তথ্যের ভিত্তিতে ৪ জানুয়ারী হোয়াইক্যং থেকে মোঃ ইসমাইল (২৯) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে ৫ জানুয়ারী আদালতে প্রেরণ করলে সে লোমহর্ষক হত্যাকান্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

জবানবন্দিতে দেয়া তথ্যে জানা যায়, নিহত সৈয়দ মিয়ার সঙ্গে মামলার আসামী নিশানের ইয়াবার লেনদেন নিয়ে বিরোধ চলছিল। তার জের ধরে ৫ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে নিশান, আরফাত, তারেক,ইসমাইলসহ কয়েকজন মিলে নোহা গাড়ীযোগে কক্সবাজার শহর থেকে পালংখালী নিশানের বাড়ীতে নিয়ে যায়। সেখানে সৈয়দ মিয়াকে মুখে কস্টেপ পেচিয়ে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যুর পর পালংখালী থেকে হোয়াইক্যংয়ের চাকমারকুল খালের পাড়ে জোবায়েরের জমির পাশে গর্ত খুঁড়ে মাটি চাপা দেয়।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান,এ ঘটনার রহস্য উদঘাটনের ফলে জনমনে স্বস্তি ফিরেছে এবং প্রকৃত অপরাধীরা সনাক্ত হয়েছে। ২ আসামী গ্রেফতার হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি : ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনের আগে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার না হতে পারে, এ জন্য অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেলের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানের পরে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনো উদ্ধার হয়নি।

এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ইসি সানাউল্লাহ।

রেহিঙ্গাদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন এই ইসি সানাউল্লাহ। তিনি বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থলসীমান্ত ও সাগরপথেও নজরদারি বাড়াতে হবে।

যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন ভালো করতে না পারলে সবাইকে এর পরিণতি ভোগ করতে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি, বক্সসহ পুলিশের বিভিন্ন ইউনিট-স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব জায়গা থেকে ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়।

সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফেরানোই পাঁচ মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য: পরিবেশ উপদেষ্টা
সেন্টমার্টিন দ্বীপকে আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনাই প্রস্তাবিত পাঁচটি মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পরিবেশ, পানি সম্পদ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পর্যটনের নামে অনিয়ন্ত্রিত বাণিজ্যিক কার্যক্রমই দ্বীপের পরিবেশ ধ্বংসের প্রধান কারণ।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টা।

সেন্টমার্টিনকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) হিসেবে ঘোষণার কথা উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিশ্বের অনেক দেশে এ ধরনের সংবেদনশীল দ্বীপে রাতযাপন নিষিদ্ধ। ট্যুরিজম আর সেন্টমার্টিন এক বিষয় নয়। লক্ষ্য হচ্ছে দ্বীপটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা।

তিনি জানান, সেন্টমার্টিন রক্ষায় প্রস্তাবিত পাঁচটি মাস্টারপ্ল্যান ধাপে ধাপে বাস্তবায়নে সরকার কাজ করবে। তবে রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এই উদ্যোগ সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, পর্যটন হতে হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক। বহিরাগত নিয়ন্ত্রিত বাণিজ্যিক কার্যক্রমই দ্বীপের পরিবেশ বিপর্যয়ের মূল কারণ।

দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃষি ও মৎস্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন। মাস্টারপ্ল্যানে প্রথম অগ্রাধিকার পাবে সংরক্ষণ আর অর্থনীতি ও পর্যটন আসবে পরে।

সেন্টমার্টিন বারবিকিউ বা লাউডস্পিকারের জায়গা নয় উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এটি প্রকৃতির কাছে অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। স্থানীয়দের ঘরে পর্যটকদের থাকার ব্যবস্থা গড়ে তুললে সেটিই হবে হোটেল ও রিসোর্ট নির্ভরতার টেকসই বিকল্প।

তিনি আরও জানান, দ্বীপের ভাঙন, সংরক্ষণ ও কর্মসংস্থানের বিষয়গুলো সরকারিভাবেই নিয়মিত নজরদারিতে রয়েছে।

সেন্টমার্টিনের সামাজিক ও পরিবেশগত পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা বলেন, দ্বীপে কোনো কুকুর অনাহারে নেই বা অপুষ্টিতে ভুগছে—এমন তথ্য সঠিক নয়। বরং দ্বীপের প্রকৃতি ও বাস্তুতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সরকারের এই অবস্থানের মাধ্যমে সেন্টমার্টিনকে দীর্ঘমেয়াদে টেকসই ও পরিবেশবান্ধবভাবে সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: সমকাল