Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক পরিচালিত মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ০১
মোহাম্মদ শাহজাহান রামু উপজেলা প্রতিনিধি।

গত ০৪ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮.১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক মাহেন্দ্র গাড়ি থামানো হয়।

চালক মোঃ মোঃ ফরহাদ উদ্দিন (৩২) কে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে।পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে মাহেন্দ্র গাড়ীর ইঞ্জিন কভারের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মোঃ ফরহাদ উদ্দিন(৩২) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাস্টার পাড়া এলাকার মোঃ কামাল উদ্দিনের পুত্র

অধিনায়ক ও পরিচালক রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন এতথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন গ্রেফতার কৃত আসামি ও জব্দ কৃত মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উখিয়ায় এক একর বনভূমি উদ্ধার, স্থাপনা উচ্ছেদ ও ড্রেজার জব্দ
এম,এস রানা উখিয়া

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় জবরদখলে থাকা এক একর বনভূমি উদ্ধার করে দুটি নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজারকুল রেঞ্জের পাগলিরবিল বিটে এ অভিযান পরিচালিত হয়।

বনবিভাগ জানায়, প্রভাবশালী একটি চক্র বন আইন অমান্য করে বনভূমি দখল করে স্থাপনা নির্মাণ করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে জমি দখলমুক্ত করা হয়।

রাজারকুল রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জামান নিবিড় বলেন, “সরকারি বনভূমি দখল ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না। বন রক্ষায় নিয়মিত অভিযান চলবে।” অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা(সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম সহ বনবিভাগের বিভিন্ন রেঞ্জের বিট কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, একইদিন ধোয়াপালং রেঞ্জের মরিচ্যা বিটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১২০ ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বনবিভাগ জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ঈদে সেইলরের নতুন কালেকশন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর ছোট-বড় সবার জন্য বিশেষ ফেস্টিভ কালেকশন নিয়ে এসেছে। আবহাওয়া, সময়োপযোগী ট্রেন্ড ও উৎসবের আবহ বিবেচনায় ফ্যাব্রিক ও নকশার বৈচিত্র্যে সাজানো হয়েছে এবারের আয়োজন।

কাস্টমাদের কাছে বরাবরই জনপ্রিয় ‘ফ্যামিলি কালেকশন’ এবারও বিশেষ আকর্ষণ। মা–মেয়ে, বাবা–ছেলে, ভাই–বোন কিংবা পুরো পরিবারের জন্য সমন্বিত ম্যাচিং আউটফিট রাখা হয়েছে এই সংগ্রহে। কাস্টমাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আগের তুলনায় আরও বেশি স্টাইল ও নকশা যুক্ত করা হয়েছে, যা পারিবারিক ঈদ উদযাপনকে করে তুলবে আরও বর্ণিল।

প্রথমবারের মতো শিশুদের জন্য প্রিমিয়াম পার্টি ওয়্যারের বিশেষ আয়োজন ‘ফেস্টিভ স্পটলাইট’ কালেকশন উপস্থাপন করেছে সেইলর। এ সংগ্রহে ছেলেদের জন্য পাঞ্জাবি ও পাঞ্জাবি স্যুট এবং মেয়েদের জন্য সালোয়ার স্যুটসহ লাক্সারিয়াস পার্টি ওয়্যার রয়েছে। শিশুদের স্বাচ্ছন্দ্য ও স্টাইলের কথা মাথায় রেখে ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি ছেলেদের জন্য শার্ট, টুইন টপ, টি-শার্ট, ট্যাঙ্ক টপ, পলো ও প্যান্ট এবং মেয়েদের জন্য কুর্তি, টপস, ঘাগরা-চোলি ও ফ্রক রাখা হয়েছে। এছাড়া জুতা, ব্যাগ, খেলনা ও অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গও রয়েছে সংগ্রহে।

নারীদের জন্য এক্সক্লুসিভ কটন চিকনকারি, প্রিমিয়াম কটন, কটন ডবি, সিল্ক জ্যাকার্ড ও শিফনসহ ছয়টির বেশি ফেব্রিকে সালোয়ার স্যুট, কুর্তি, টপস ও আভিজাত্যপূর্ণ ঈদ ড্রেস। সঙ্গে রয়েছে মানানসই জুতা, ব্যাগ ও জুয়েলারি—এক ছাদের নিচে পূর্ণাঙ্গ ফ্যাশন সমাধান।

পুরুষদের সংগ্রহে মিনিমালিস্টিক ক্লাসিক পাঞ্জাবি, ট্রেন্ডি ফিউশন পাঞ্জাবি, লাক্সারিয়াস পাঞ্জাবি স্যুট ও কাবলি সেটের সমৃদ্ধ সমাহার রয়েছে। প্রিমিয়াম কটন জ্যাকার্ড, কটন ডবি, লুম জ্যাকার্ড, রেয়ন জ্যাকার্ড ও কটন লিনেনসহ নানা আবহাওয়োপযোগী ফেব্রিকে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, জারদৌসি ও ডিজিটাল কারুকাজের মাধ্যমে সমৃদ্ধ টার্কিশ ইসলামিক আর্ট, ইজিপশিয়ান, জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফে সমসাময়িক আবেদন ফুটে উঠেছে।পাঞ্জাবির পাশাপাশি আছে এথনিক ও ক্যাজুয়াল শার্ট, সলিড ও স্ট্রাইপ ফরমাল শার্ট, টি-শার্ট, পলো, ব্যাগি ডেনিম, চিনো ও ফরমাল প্যান্ট। সম্পূর্ণ ঈদ লুকের জন্য রাখা হয়েছে স্যান্ডেল, স্নিকার ও ফরমাল জুতার বৈচিত্র্যময় সংগ্রহ।

ঈদের এ বিশেষ সংগ্রহ দেশব্যাপী সকল আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

মহেশখালীর কুতুবজোমে লোমহর্ষক ঘটনা। পরিত্যাক্ত ভিটির কলা গাছের ঝোঁপ থেকে মা ছেলের মরদেহ উদ্ধার
হারুনর রশিদ, মহেশখালী:

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৪নং ওয়ার্ড নয়া পাড়া এলাকায় লোমহর্ষক ঘটনা ঘটেছে রবিবার বেলা ২টার সময় । পরিত্যাক্ত বসতভিটি থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে মহেশখালী থানার এসআই ইকবাল এর নেতৃত্বে একদল পুলিশ।

নিহত নারীর নাম ইসমত আরা(৩৫), সে ওই এলাকার আনোয়ার এর মেয়ে। নিহত শিশুর নাম আবরার (৬)। বিগত ৮ বছর আগে নিহত নারীর সাথে কুতুবজোমের ঘটিভাঙ্গার রহিম উল্লাহ র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ  হয়েছিল।  ওই সংসারে তাদের ২ ছেলে সন্তান জন্ম লাভ করেছিল।

স্থানীয়দে দেওয়া তথ্য মতে উক্ত স্বামী রহিম উল্লাহ র সাথে ৪/৫ বছর আগে ডিভোর্স হয়েছিল নিহত ইসমত আরার।  ডিভোর্সের পর ইসমত আরা কুতুবজোমের নয়া পাড়াস্থ বাপের বাড়ীতে চলে আসে। সেখানে আসার কিছু দিনের মধ্যে বড় সন্তান পুকুরের পানিতে ডুবে মারা গিয়েছিল।

নিহত ইসমত আরার পিতা আনোয়ার জানিয়েছেন রবিবার  ১১ই জানুয়ারী বিকালে, পাড়া প্রতিবেশী শিশু-কিশোররা খেলার সময় বসতভিটির কলা গাছের ঝোঁপে ইসমত আরা ও তাঁর ছেলে আবরারের রক্তাক্ত নিতরদেহ পড়ে থাকতে দেখে, উক্ত খবর তাদের পরিবারের কাছে পৌঁছালে তারা নিশ্চিত করেন নিহতরা তাদের স্বজন। সাথে সাথে মহেশখালী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের স্রুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেছেন।

এব্যাপারে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত(ওসি) প্রতুল কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,  নিহত নারীর পিতা আনোয়ার জানিয়েছেন তাঁর মেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে অসুস্থতা ভোগছিলেন।একারনে তার সংসার ও ভেঙ্গে গিয়েছে।

কিছু কাল আগে সে তার বড় ছেলে কে হারিয়েছে এবং আগুনে পুড়েগিয়ে আরো  মানসিক ভারসাম্য হিনতায় ভোগে পাগলামী করতো বলে নিহতের পিতার বক্তব্য তা জানা যায়। তারপরও

ঘটনার মুল রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান ওসি।

১ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
হারুনর রশিদ, মহেশখালী :

দেশে পর্যাপ্ত উৎপাদন ও মাঠে বিপুল পরিমাণ লবণ মজুত থাকা সত্ত্বেও সরকার নতুন করে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেওয়ায় কক্সবাজারের মহেশখালীতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকে মহেশখালী উপজেলা চত্বরে শত শত লবণচাষি, শ্রমিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

লবণচাষি, শ্রমিক ও ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন প্রার্থী এবং একাধিক রাজনৈতিক দলের নেতারাও সংহতি প্রকাশ করেন। বক্তারা সরকারের এই সিদ্ধান্তকে উপকূলীয় লবণ শিল্পের জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে অবিলম্বে আমদানির অনুমতি প্রত্যাহারের দাবি জানান।

মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আব্দুল শুক্কুর সিআইপি, কক্সবাজার–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক, বিএনপি নেতা আতাউল্লাহ বোখারী, জামায়াত নেতা জাকের হোসেন, হোয়ানক ইউপির সাবেক মেম্বার নুরুল কবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ছাত্রনেতারা।

হাফেজ আবদু রহিমের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়।  উপস্থাপনায় ছিলেন নোমান ইলাহি ও সালমান কায়ছার। ছাত্রদের পক্ষে বক্তব্য দেন ওসমান সরওয়ার মানিক।

পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই মহেশখালী ও আশপাশের লবণ উৎপাদন এলাকা থেকে চাষি ও ব্যবসায়ীরা উপজেলা চত্বরে জড়ো হন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল, দেশীয় লবণের ন্যায্যমূল্য নিশ্চিত এবং চাষিদের জন্য বাজার সুরক্ষা ব্যবস্থা চালুর দাবি তোলেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্রে মহেশখালীর পাঁচটি এবং কক্সবাজার জেলার ৭৮টি মিলসহ মোট ২৩১টি প্রতিষ্ঠানকে অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ৪২৯ দশমিক ১৮ মেট্রিক টন পর্যন্ত লবণ আমদানি করতে পারবে। শর্ত অনুযায়ী ঋণপত্র খোলার দুই মাসের মধ্যে এই আমদানি সম্পন্ন করতে হবে এবং আমদানিকৃত লবণ অবশ্যই পরিশোধন করে ভোজ্য লবণ হিসেবে বাজারজাত করতে হবে। বিসিককে সে বিষয়ে প্রমাণ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার কথাও উল্লেখ রয়েছে।

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের সুপারিশে বিসিকের তালিকাভুক্ত ২৪৭টি লবণ মিলকে সমহারে এক লাখ মেট্রিক টন লবণ আমদানির প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে আবেদন ও কাগজপত্র যাচাই শেষে গত ৩০ ডিসেম্বর ২৩১টি মিলকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বক্তারা অভিযোগ করেন, বিসিকের ভুল তথ্য এবং মন্ত্রণালয়ের ভেতরে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তাদের ভূমিকার কারণেই এই আত্মঘাতী সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তবে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেন। তাঁদের ভাষ্য, নতুন মৌসুমে ইতোমধ্যেই উৎপাদন শুরু হয়েছে এবং মাঠে গত বছরের বিপুল পরিমাণ লবণ এখনও মজুত রয়েছে। এই অবস্থায় আমদানি হলে দেশীয় লবণের দাম আরও কমে যাবে এবং চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা লবণ আমদানি স্থগিত, দেশীয় উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিত, সহজ শর্তে ঋণ ও সঞ্চয় সুবিধা চালু এবং সরকারি পর্যায়ে কার্যকর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকা এবং কিছু এলাকায় উৎপাদন কম হওয়ায় চাষিরা এমনিতেই উদ্বিগ্ন। তার ওপর আমদানির ঘোষণায় সেই শঙ্কা আরও গভীর হয়েছে। স্থানীয় নেতারা সতর্ক করে বলেন, নীতিগত সমাধান ও বাজার সুরক্ষা ব্যবস্থা ছাড়া দেশীয় লবণ শিল্প অচিরেই বড় ধরনের সংকটে পড়তে পারে।

বক্তব্য প্রদানকালে কক্সবাজার ২আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, বিএনপির মনোনীত কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ কে নিয়ে লবণের নীতি নির্ধারনী উচ্চ পর্যায়ে দ্রুত যোগাযোগ করে তা সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

হজযাত্রীদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
কক্সবাজার ৭১ ডেস্ক:

চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই চূড়ান্ত তারিখ জানানো হয়েছে। তবে এবারের যাত্রায় হজযাত্রী ও এজেন্সিগুলোর জন্য বেশ কিছু নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

২৫ জানুয়ারির মধ্যে যে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা লাগবে হজযাত্রীদের মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের হজে কোনো এজেন্সি চাইলেই সব হজযাত্রীকে একবারে পাঠাতে পারবে না। প্রতিটি এজেন্সিকে তাদের মোট যাত্রীর অন্তত ২০ শতাংশ পাঠাতে হবে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে। এছাড়া প্রথম ও শেষ পর্যায়ের ফ্লাইটে টিকিট ইস্যুর হার ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই সীমার কম বা বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়।

সৌদি সরকারের নিয়ম মেনে এবার একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে পাঠানোও বাধ্যতামূলক। মূলত জেদ্দা ও মদিনা বিমানবন্দরে চাপ সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট তিনটি সংস্থাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে পেকুয়ায় আসছেন তারেক রহমান
মোবারক উদ্দিন নয়ন, কক্সবাজার ৭১::

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি’২৬ কক্সবাজারের পেকুয়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ সংক্রান্ত কোনো ঘোষণা না আসলেও জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন কক্সবাজারের জুলাই যোদ্ধা শাহিদুল ওয়াহিদ শাহেদ নিজের ফেসবুকে লিখেছেন, ’সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ১৮ তারিখ পেকুয়ায় আসবেন দেশনায়ক তারেক রহমান।’

এদিকে আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, পরদিন ১২ জানুয়ারি রংপুরে তাঁর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন, যেদিন তাকে রাজধানীর তিনশ ফিটে অভ্যর্থনা জানায় লাখো মানুষ।

রহস্য উদঘাটন: ইয়াবার লেনদেনের জেরে হোয়াইক্যংয়ের সৈয়দ মিয়া হত্যাকান্ড,গ্রেফতার ২
হোয়াইক্যংয়ের চাঞ্চল্যকর সৈয়দ মিয়া হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলার ২ আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

৩ জানুয়ারী টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ মিয়া হত্যা মামলার আসামী আরফাত (২২)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে সে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের দোষ স্বীকারসহ হত্যাকান্ডে জড়িত মোঃ ইসমাইল (২৯) সহ অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে।

আরফাতের দেয়া তথ্যের ভিত্তিতে ৪ জানুয়ারী হোয়াইক্যং থেকে মোঃ ইসমাইল (২৯) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে ৫ জানুয়ারী আদালতে প্রেরণ করলে সে লোমহর্ষক হত্যাকান্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

জবানবন্দিতে দেয়া তথ্যে জানা যায়, নিহত সৈয়দ মিয়ার সঙ্গে মামলার আসামী নিশানের ইয়াবার লেনদেন নিয়ে বিরোধ চলছিল। তার জের ধরে ৫ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে নিশান, আরফাত, তারেক,ইসমাইলসহ কয়েকজন মিলে নোহা গাড়ীযোগে কক্সবাজার শহর থেকে পালংখালী নিশানের বাড়ীতে নিয়ে যায়। সেখানে সৈয়দ মিয়াকে মুখে কস্টেপ পেচিয়ে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যুর পর পালংখালী থেকে হোয়াইক্যংয়ের চাকমারকুল খালের পাড়ে জোবায়েরের জমির পাশে গর্ত খুঁড়ে মাটি চাপা দেয়।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান,এ ঘটনার রহস্য উদঘাটনের ফলে জনমনে স্বস্তি ফিরেছে এবং প্রকৃত অপরাধীরা সনাক্ত হয়েছে। ২ আসামী গ্রেফতার হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি : ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনের আগে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার না হতে পারে, এ জন্য অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেলের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানের পরে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনো উদ্ধার হয়নি।

এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ইসি সানাউল্লাহ।

রেহিঙ্গাদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন এই ইসি সানাউল্লাহ। তিনি বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থলসীমান্ত ও সাগরপথেও নজরদারি বাড়াতে হবে।

যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন ভালো করতে না পারলে সবাইকে এর পরিণতি ভোগ করতে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি, বক্সসহ পুলিশের বিভিন্ন ইউনিট-স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব জায়গা থেকে ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়।

সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফেরানোই পাঁচ মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য: পরিবেশ উপদেষ্টা
সেন্টমার্টিন দ্বীপকে আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনাই প্রস্তাবিত পাঁচটি মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পরিবেশ, পানি সম্পদ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পর্যটনের নামে অনিয়ন্ত্রিত বাণিজ্যিক কার্যক্রমই দ্বীপের পরিবেশ ধ্বংসের প্রধান কারণ।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টা।

সেন্টমার্টিনকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) হিসেবে ঘোষণার কথা উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিশ্বের অনেক দেশে এ ধরনের সংবেদনশীল দ্বীপে রাতযাপন নিষিদ্ধ। ট্যুরিজম আর সেন্টমার্টিন এক বিষয় নয়। লক্ষ্য হচ্ছে দ্বীপটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা।

তিনি জানান, সেন্টমার্টিন রক্ষায় প্রস্তাবিত পাঁচটি মাস্টারপ্ল্যান ধাপে ধাপে বাস্তবায়নে সরকার কাজ করবে। তবে রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এই উদ্যোগ সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, পর্যটন হতে হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক। বহিরাগত নিয়ন্ত্রিত বাণিজ্যিক কার্যক্রমই দ্বীপের পরিবেশ বিপর্যয়ের মূল কারণ।

দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃষি ও মৎস্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন। মাস্টারপ্ল্যানে প্রথম অগ্রাধিকার পাবে সংরক্ষণ আর অর্থনীতি ও পর্যটন আসবে পরে।

সেন্টমার্টিন বারবিকিউ বা লাউডস্পিকারের জায়গা নয় উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এটি প্রকৃতির কাছে অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। স্থানীয়দের ঘরে পর্যটকদের থাকার ব্যবস্থা গড়ে তুললে সেটিই হবে হোটেল ও রিসোর্ট নির্ভরতার টেকসই বিকল্প।

তিনি আরও জানান, দ্বীপের ভাঙন, সংরক্ষণ ও কর্মসংস্থানের বিষয়গুলো সরকারিভাবেই নিয়মিত নজরদারিতে রয়েছে।

সেন্টমার্টিনের সামাজিক ও পরিবেশগত পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা বলেন, দ্বীপে কোনো কুকুর অনাহারে নেই বা অপুষ্টিতে ভুগছে—এমন তথ্য সঠিক নয়। বরং দ্বীপের প্রকৃতি ও বাস্তুতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সরকারের এই অবস্থানের মাধ্যমে সেন্টমার্টিনকে দীর্ঘমেয়াদে টেকসই ও পরিবেশবান্ধবভাবে সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: সমকাল