মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা ৩২ জন উদ্ধার

কারামুক্ত হলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ১৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এ সময় দলটির নেতাকর্মীরা কারা ফটকের সামনে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়।

রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছেন, রিজভীর বিরুদ্ধে ৫০টি মামলা ছিল। সব মামলায় তিনি আদালত থেকে জামিন পান। কারাগারে জামিননামা পৌঁছানোর পর আজ তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে রুহুল কবির রিজভীসহ চার শতাধিক নেতার্মীকে আটক করে পুলিশ। ৮ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। এরপর পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এরমধ্যে পল্টন ও মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিজভীকে কারাগারে পাঠানো হয়। পরে আরও মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কারা ফটকের সামনে তার স্ত্রী আরজুমান আরা বেগম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *