সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক

শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া) কক্সবাজারঃ
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় উখিয়ার বালুখালী এলাকা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে দুই সন্দেহভাজন যাত্রীর ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত নারী ও পুরুষ উভয়েই বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান আগের মতোই কঠোরভাবে অব্যাহত থাকবে। বিশেষ করে ইয়াবা পাচার চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মরিচ্যা চেকপোস্টে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম জোরদার করায় মাদক পাচারকারীদের তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। তবে সীমান্ত এলাকায় মাদক নির্মূলে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *