মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা ৩২ জন উদ্ধার

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মারা গেছেন

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেইপিদোতে সামরিক বাহিনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। হাসপাতালের ডাক্তররা জানিয়েছেন পার্কিনসন্স এবং স্নায়বিক ব্যাধিতে ভুগছিলেন তিনি। মেডিকেল রেকর্ড বলছে, ২০২০ সাল থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন ইউ মিন্ত সোয়ে। খাওয়াদাওয়াও করতে পারতেন না ঠিকমতো। গত এপ্রিলে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারেও নিয়ে যাওয়া হয়েছিল সোয়ে-কে।

২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন ইউ মিন্ত সোয়ে। মিয়ানমারের সেনাপ্রধান এবং বর্তমানে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।

জেনারেল মিন অং হ্লেইংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা ইউ মিন্ত সোয়ে মিয়ানমারের সামরিক বাহিনী থেকে অবসর নেন ২০১০ সালে। অবসর নেওয়ার সময় লেফটেন্যান্ট জেনারেল পদবীতে ছিলেন তিনি।

সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে আসেন ইউ মিন্ত সোয়ে। ২০১২ সাল থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর ২০১৬ সালের মার্চ থেকে ’১৮ সালের মার্চ পর্যন্ত মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *