মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা ৩২ জন উদ্ধার

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় তিনি এই আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

পাকিস্তানি হাইকমিশনার উল্লেখ করেন, গত বছরের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবে নতুন বিনিয়োগের সুযোগগুলো সন্ধান করছে।

তিনি সাংস্কৃতিক বিনিময়ের উল্লেখযোগ্য বৃদ্ধি তুলে ধরে বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রবল আগ্রহ দেখিয়েছে।

হায়দার আরো বলেন, পাকিস্তানে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য শীর্ষস্থানীয় হাসপাতালে যাতায়াত করা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তান প্রতিস্থাপন সম্পর্কিত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও একাডেমিক সুযোগ দিতে প্রস্তুত।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান মিথস্ক্রিয়াকে স্বাগত জানান এবং সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সফর বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের মধ্যে বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

প্রফেসর ইউনূস বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য আরো জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন—হাইকমিশনার হায়দারের মেয়াদকালে উভয় দেশই বিনিয়োগ ও যৌথ উদ্যোগের ব্যবসার জন্য নতুন পথ অন্বেষণ করবে। সভায় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *