মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা ৩২ জন উদ্ধার

রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার

কামাল শিশির, রামু:
কক্সবাজারের রামু থানায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৫ জন আসামিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ ) কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে রামু থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার হওয়া পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— জিআর নং-৪৩১/২৩ এর আসামি মোঃ আরিফ, সিআর নং-১৪৯/২০২৩ এর আসামি নুর আহমদ (৫৪), জিআর নং-৪০৪/১৮ এর আসামি মোঃ আজিজ (১৯), বন মামলা নং-৮১/২২ এর আসামি মনজুর আলম এবং জিআর নং-৫২০/২৩ এর আসামি নাছির উদ্দিন।
এছাড়াও ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলার আরও ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *