বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সেন্টমার্টিন থেকে মালয়েশিয়াগামী ট্রলারসহ ৩৩ রোহিঙ্গা উদ্ধার

মোবারক উদ্দিন নয়ন:

সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের সেন্টমার্টিনের বঙ্গোপসাগরে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনীর  সদস্যরা। বৃহস্পতিবার (১৯ মে) রাত ১২টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূরে একটি ট্রলারসহ তাদের উদ্ধার করেন নৌবাহিনীর ‘বানৌজা আলী হায়দার’ নামক জাহাজ।

এসব তথ্য নিশ্চিত করে বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সোহেল আযম জানান, ‘টেকনাফ থেকে সাগরপথে ট্রলারে একটি রোহিঙ্গাদের দল মালয়েশিয়া যাত্রাকালে সেন্টমার্টিন উত্তর-পশ্চিমে ২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায়।

এ সময় মালয়েশিয়াগামী একটি ট্রলারসহ ৩৩ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও ১জন শিশু। তারা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। তাদের প্রক্রিয়া শেষে সেন্টমার্টিন কোস্ট গার্ডকে হস্তান্তর করা হবে বলে জানান জাহাজের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *