শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে ইয়াবা পাচার সংক্রান্ত মামলায় রোহিঙ্গার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে ইয়াবা পাচার সংক্রান্ত মামলায় মো. আরিফ ওরফে মৌলভী আরিফ (৩৬) নামের এক রোহিঙ্গাকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মৌলভী আরিফ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল মোনাফের ছেলে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মো. আরিফ আদালত থেকে জামিন নিয়ে পলাতক হয়ে যান।
এডভোকেট ফরিদুল আরও জানান, গত ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটার উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকায় ইয়াবা বিক্রির সময় সাত হাজার ৯৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন মৌলভী মো. আরিফসহ আরও একজন। পরবর্তীতে পুলিশ এ মামলাটি তদন্ত করে। সম্পৃক্ততা না পাওয়ায় চার্জশীট থেকে বাদ দেয়া হয় সাদেক উল্লাহ নামে অপর আসামীকে। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর আরিফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গতকাল রায় ঘোষণা করেছেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *