শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

টেকনাফে ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে ডাম্পারের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তেচ্ছিব্রীজ এলাকার হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দু’ঘটনা ঘটে।

নিহত হাফিজা আক্তার (৬) হোয়াইক্যং তেচ্ছিব্রীজ এলাকার নুরুল আলমের মেয়ে ও হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্কুল ছাত্রী হাফিজার পিতা নুরুল আলম জানান,তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টেকনাফ দিক থেকে আসা (রাজশাহী-ট-১১-১২১২) এ নম্বরের ডাম্পার গাড়িটি হাফিজাকে ধাক্কা দেয়।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, ডাম্পারের ধাক্কায় হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্কুল ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *