শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পর্যটন জোনে ক্যাসিনো : ১৩ লক্ষাধিক টাকা সহ আটক ৮

নিজস্ব  প্রতিবেদক :

কক্সবাজারের পর্যটন এলাকার হোটেল মোটেল জোনে ক্যাসিনোর সন্ধান পেয়েছে র‌্যাব-১৫। সেখান থেকে ১৩ লক্ষাধিক টাকাসহ ৮ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুন) রাত ৯ টার দিকে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের গণপূর্তের ভবন ৪ এর আল ফাট্টাহ রিসোর্টের পঞ্চম তলার একটি কক্ষে এ অভিযান পরিচালিত করে র‌্যাব। এসময় তাদের কাছ জুয়াখেলার বিভিন্ন সরঞ্জামসহ ১৩ লাখ ১৮ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়।

পর্যটন জোনে ক্যাসিনোর সন্ধান : ১৩ লক্ষাধিক টাকাসহ ৮ জন আটক

আটকৃতরা হলেন, আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, কাজী রাসেল আহমেদ নোবেল, মোহাম্মদ নুর ও রবিউল হোসেন। তাদের মধ্যে মুন্না ও নোবেল স্বেচ্ছাসেবকলীগ নেতা।

র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, হোটেল মোটেল জোনের একটি ফ্ল্যাটে ক্যাসিনো বোর্ড দিয়ে জুয়া পরিচালনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ১৩ লাখ ১৮ হাজার ৯৬০ টাকাসহ ৮ জনকে আটক করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পর্যটন জোনে ক্যাসিনোর সন্ধান : ১৩ লক্ষাধিক টাকাসহ ৮ জন আটক

এর আগে ২০২০ সালের ২৪ ফেব্রæয়ারি কক্সবাজার কটেজ জোনের কিং কাজী রাসেল আহমেদ নোবেলকে (৩৩) এক নারীসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় তারা ইয়াবা সেবন করেছিলেন। তার সঙ্গে আসমাউল হুসনা মিম ঢাকার দোহারের জয়পাড়ার মৃত আবদুল মজিদের মেয়েকেও গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *