শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস আটক

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা মাঝি আজিমউদ্দিন হত্যাকান্ডের অন্যতম মাস্টারমাইন্ড এবং এজাহারনামীয় আসামী মৌলভী আনাসকে গ্রেফতার করলো ৮ এপিবিএন।

১৩ জুন রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-১৯ হতে তাকে আটক করা হয়।

জানা গেছে, ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাশেদুজ্জামান এর নেতৃত্বে, এসআই(নিঃ) পুতুল কুমার মহন্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা কালে এফডিএমএন ক্যাম্প- ১৯ হতে উখিয়া থানার মামলা নং-৫২ এর এজাহারনামীয় আসামী এফডিএমএন দুষ্কৃতিকারী মৌলভী আনাস(৪০) কে গ্রেপ্তার করে।

সে ক্যাম্প-১৯ এর ব্লক-ডি/৫ এর এফসিএন নং-২০৯৬১৮ মৌলভী জকরিয়ার ছেলে।

তাকে গ্রেফতারের পরপরই ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে ধৃত আসামীকে উখিয়া থানা এর নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *