শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় সরকার

৭১ অনলাইন ডেস্ক:

রোহিঙ্গা প্রত্যাবাসনে এর আগে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও তা নিষ্ফল হয়েছে। মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশটিতে ফেরত পাঠাতে আবারও তৎপরতা শুরু হয়েছে। সরকার চায়, সীমিত আকারে হলেও এ বছর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক।
মঙ্গলবার (১৪ জুন) রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য দুই পক্ষ আলোচনা করেছে। যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়মিতভাবে করার বিষয়েও উভয়পক্ষ একমত হয়েছে।
যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম সভায় বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এ বছর প্রত্যাবাসন শুরু করতে চাই। এ বিষয়ে আলোচনা হয়েছে।’
দুদেশের মধ্যে অনেকদিন পর দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে এবং আগামী দিনে এটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বৈঠকে দ্রুত প্রত্যাবাসন শুরু, রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তিকরণ এবং যারা ফেরত যাবে তাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার ওপর বাংলাদেশের পক্ষ থেকে জোর দেওয়া হয়।
২০১৯ সালে মিয়ানমারের নেপিদোতে যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। দেশটির অনাগ্রহের কারণে গত তিন বছরে এ বৈঠক হয়নি এবং প্রত্যাবাসনও শুরু করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *