শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পেকুয়ায় চিরকুট লিখে এক যুবকের আত্মহ*ত্যা!

পেকুয়া সংবাদদাতা:

কক্সবাজারের পেকুয়ায় নিজের স্ত্রীর ভাইয়ের পিঠুনীতে অপমান সহ্য করতে না পেরে ঘরে মৃত্যুর জন্য দায়ী কারা এ ধরণের চিরকুট লিখে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৭) নামের এক যুবক আত্নহত্যা করেছে।
১৪ জুন (মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মহুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত মঞ্জুর আলমের পুত্র এবং ৭ মাস বয়সের এক ছেলে সন্তানের জনক।
স্থানীয়রা জানিয়েছেন,পারিবারিক ভাবে তার সাথে গত দুই বছর আগে রাজাখালী ইউনিয়নের বখশিয়াঘোনা এলাকার নুর ছিদ্দিকের ছোট বোনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগে থাকতো। সে পেশায় একজন ব্যাটারি চালিত টমটম অটোরিকশা চালক। সে টমটম অটোরিকশা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ কর আসছেন। গত ১৩ জুন শহিদুল ইসলাম তার স্ত্রীকে মারধর করছে এমন সংবাদ পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুর ছিদ্দিক শহিদুল ইসলামের বাড়ীতে এসে শহিদকে মারধর করে তার বোন কে নিয়ে যায়। পরে শহিদ অপমানে সহ্য করতে না পেরে তার ঘরের নিজ শয়ন কক্ষের তীরের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরের দরজা না খুললে পাশের লোকজন গিয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পায় সে রশি গলায় পেচিয়ে ঘরের তীরের সাথে ঝুলছে। পরে থানা পুলিশ কে খবর দিলে পেকুয়া থানার এস আই হেবজুর রহমান সঙ্গীফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী লাশ উদ্ধারের সত্যতা জানিয়ে বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে আত্মহত্যার সঠিক কারণ খুঁজে পায়নি ময়নাতদন্তের রিপোর্ট পেলে আত্মহত্যার কারণ বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *