মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন: ইসি এখতিয়ারবহির্ভূতভাবে চিঠি দিয়েছে: এমপি বাহার

৭১ অনলাইন ডেস্ক:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়তে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে এলাকা ছাড়েননি তিনি। আজ বুধবার সকালে কুমিল্লা সিটি নির্বাচন ভোট দিয়েছেন বাহার। ইসির চিঠির বিষয়ে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘ইসি যে চিঠি দিয়েছে তা অসমাপ্ত। তারা বিভিন্নভাবে হ্যারাস করেছে। ইসির কি অথরিটি আছে বলার? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। নির্বাচন কমিশন নিজেই আইন লঙ্ঘন করে চিঠি দিয়েছে। এখতিয়ার বহির্ভূতভাবে চিঠি দিয়েছে।’

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি বলেন, ‘সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো ঝামেলা নাই। অতি উৎসাহী কর্মকর্তারা যেন ভোটের পরিবেশ নষ্ট না করে, হ্যারাসমেন্ট না করে। ’
উল্লেখ্য, আজ বুধবার সকাল ৮টায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপির সাবেক নেতা) মনিরুল হক সাক্কুর মধ্যে।

সূত্র: বিডি প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *