শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
মাহাবুব আলম মিনারঃ
বুধবার (২২ জুন) সন্ধ্যায় সাড়ে ৬ টা সময় কুতুপালং রোহিঙ্গা শিবিরের পশ্চিমে হেলিপেট মাঠের পূর্ব পাশে ক্যাম্প-১৭ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানাযায়।
নিহত মোহাম্মদ শাহ বালুখালী ১৭ নং ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে। সন্ধ্যা ৬ টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাটার সময় হঠাৎ সন্ত্রাসীরা এসে গলায় গুলি করে পালিয়ে যায় বলে জানান উপস্থিত রোহিঙ্গারা। লাশের সাথে মর্গে আসা স্বজনরা জানান বুধবার সন্ধ্যায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা মোহাম্মদ শাহ কে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি(তদন্ত) বিপুল চন্দ্র দে জানান ,” নিহতের ঘটনাটি সত্য। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তথ্য পেলে আরও বিস্তারিত জানাতে পারবো।” রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন হত্যার ঘটনা বেড়ে যাওয়া সাধারণত রোহিঙ্গাদের ভয়ের সৃষ্টি হয়েছে বলে জানান। এদিকে এইসব ঘটনায় স্হানীয় উখিয়াবাসীর