রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

খাবারে বেশি লবণ দেয়ায় পুত্রবধূকে গুলি করে হত্যা করলেন শ্বশুর!

৭১ অনলাইন ডেস্ক:

খাবারে বেশি লবণ দেয়ার ‘অপরাধে’ পুত্রবধূকে গুলি করে খুন করার অভিযোগ উঠলো ৮০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। ইতোমধ্যে এই ঘটনায় শ্বশুর গফুরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, ঘটনার কথা প্রথমে অস্বীকার করেন অভিযুক্ত শ্বশুর গফুর। তদন্তকারীদের কাছে তিনি দাবি করেন যে, কয়েকজন আততায়ী তাদের বাড়িতে ঢুকে গুলি চালায়। সেই গুলিতেই প্রাণ হারিয়েছেন তার পুত্রবধূ সুলেমা। কিন্তু গফুরের দেয়া বক্তব্যের সঙ্গে তার কন্যা তাসমিনা ও পুত্র ইরশাদের বয়ান মেলেনি। এরপরই গফুরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে সময় খুনের কথা স্বীকার করেন বৃদ্ধ।

খবরে বলা হয়, এই খবর পুলিশকে জানান ইরশাদ। পরে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় মেঝে থেকে সুলেমার দেহ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সুলেমাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ শ্বশুর গফুরকে কোনো প্রশ্ন না করা সত্ত্বেও আততায়ীদের বাড়িতে ঢুকে পড়ার কথা বার বার বলতে থাকেন তিনি। তাতেই সন্দেহ বাড়ে পুলিশের। কীভাবে আততায়ীরা বাড়িতে ঢুকলো, এ কথা জানতে চাওয়ায় তখন ঘাবড়ে যান অভিযুক্ত বৃদ্ধ। এই সময় তিনি পিছনের দরজা দেখান। কিন্তু সেটি ভিতর থেকে বন্ধ ছিল। যার জেরে গফুরকে ঘিরে সন্দেহ বাড়ে পুলিশের।

এদিকে, খাবার নিয়ে প্রায়ই শ্বশুর ও পুত্রবধূর মধ্যে ঝামেলা হতো বলে দাবি করেছেন প্রতিবেশীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *