রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মিয়ানমার থেকে অপহৃত দুই শিক্ষক বিজিপির কাছে হস্তান্তর

৭১ অনলাইন ডেস্ক:

মিয়ানমার থেকে অপহৃত দুই শিক্ষককে কক্সবাজারের টেকনাফের খারাংখালী মগ পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার(২৩ জুন) ভোরে তাদের উদ্ধার করা হয়। পরে রাতে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে অবশেষে মিয়ানমারের বিজিপি’র নিকট হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ১৬ জুন মিয়ানমারের মংডু জেলার থিনবাওয়ালা গ্রাম থেকে নিখোঁজ প্রধান শিক্ষক ইউ বো উইন এবং সহকারী শিক্ষক ডও ওহনমার কিয়াউকে অজ্ঞাত অপহরণকারীরা মিয়ানমার হতে বাংলাদেশ নিয়ে আসে। অপহরণকারীদেরকে ২৩ জুন বৃহস্পতিবার ভোর ৪টার সময় টেকনাফ খারাংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ মগ পাড়া এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন সদস্যরা উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩১/১ এপিবি’র নিকট মিয়ানমার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান কবিরের নেতৃত্বে মিয়ানমারের ২ বিজিপি’র অধিনায়ক ওয়াল উইন তুন-এর কাছে বৃহস্পতিবার রাত ১০টার সময় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দায়িত্বশীল কেউ কথা না বললেও একটি দায়িত্বশীল সংস্থা থেকে হস্তান্তর প্রক্রিয়ার ছবি এ প্রতিবেদকের হাতে পৌঁছে। সুত্র: দৈনিক আজাদী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *