রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার, ১৬ জন হাসপাতালে

৭১ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিবিসি জানিয়েছে, লরি থেকে উদ্ধার করা আরও ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরে একটি লরি থেকে ৪৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা- তারা সবাই অভিবাসী।

ঘটনাস্থল থেকে নিখোঁজ গাড়ির চালককে খুঁজছেন সান আন্তোনিও শহরের পুলিশ বিভাগের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে টেক্সাসের সান আন্তোনিও শহরটি। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টেক্সাসের গভর্নর এসব মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফল’ এটি।

বিবিসি জানিয়েছে, কীভাবে এতো মানুষ মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
সূত্র: বিবিসি, এবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *