রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

অস্ত্রোপচারের পর রোগীর পেটে মিলল ২৩৩ কয়েন, পেরেক, চুম্বক আর ব্যাটারি: রিপোর্ট

৭১ অনলাইন ডেস্ক:

ঘটনাটি তুরস্কে। পেটের অসহ্য ব্যথায় ভুগছিলেন এক যুবক। তার নাম বুরহান দেমির। তিনি তুরস্কের ভান প্রদেশের ইপেকিওলু জেলা শহরের বাসিন্দা।

৩৫ বছরের ওই ব্যক্তির পেটে হঠাৎ করে ব্যথা শুরু হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আল্ট্রাসাউন্ড এবং এক্স-রে ব্যবহার করে এন্ডোস্কোপি করার পর চক্ষু কপালে উঠে যায় চিকিৎসকদের! তার পেটে ২৩৩ রকমের জিনিসের খোঁজ পান তারা। কয়েন, ব্যাটারি, চুম্বক, স্ক্রু এবং কাচের টুকরা-এসব ছিল ওই যুবকের পেটে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হাসপাতালের এক চিকিৎসক জানান, “অস্ত্রোপচারের সময় দেখা গেছে ওই ব্যক্তির পাকস্থলির প্রাচীরে দু’টি পেরেক একবারে গেঁথে গিয়েছিল, বৃহদন্ত্রে বিভিন্ন ধাতব সামগ্রী ও পাথরও পাওয়া যায়। ব্যক্তির পেট থেকে ২৩৩ রকম জিনিস বের করতে সফল হই আমরা।”

চিকিৎসকরা জানান, এমন ঘটনা কোনও সুস্থ মানুষের ক্ষেত্রে সচরাচর শোনা যায় না। শিশু কিংবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের প্রায়ই ঘটতে দেখা যায়।

যদিও ঠিক কীভাবে ওই ব্যক্তির পেটে এই জিনিসগুলো গেল তা জানা যায়নি। আপাতত সেই ব্যক্তি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই অস্ত্রোপচার কবে হয়েছে তা জানা যায়নি। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে বিষয়টি এসেছে গত ১৫ জুন।

রোগী বুরহান স্থানীয় গণমাধ্যমের কথাও বলেছেন। তিনি বলেন,“আমাকে এই হাসপাতালে রেফার করা হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার করা হয় এবং পেট থেকে এসব জিনিস বের করা হয়।”

তিনি বলেন,“আমি ডাক্তারদের তাদের মনোযোগ এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।”

তবে কীভাবে এসব তার পেটে গেল এবং কবে অস্ত্রোপচার করা হয়েছে, সে সম্পর্কে ওই প্রতিবেদনে কিছু বলা হয়নি। সূত্র: মেট্রো ইউকে, মানি কন্ট্রোল, ক্যাচনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *