মোঃ আশেক উল্লাহ ফারুকী:
কক্সবাজার টেকনাফে ২ বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১কেজি আইস ও ৫০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে। এব কাঠের নৌকা জব্দ করেছে।
বিজিবি সুত্রে জানা যায়, গত ১লা জুলাই রাত ৭ টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ঊনছিপ্রাং বিওপির বিশেষ একটি টহল দল মাদক পাচারের সংবাদ পেয়ে আন-নুরের ঘের এলাকায় অভিযানে গিয়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি কাঠের নৌকা নিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আসলে বিজিবি সদস্যরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে এবং তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে নৌকাসহ হোয়াইক্যং ইউনিয়নের ঊনছিপ্রাংয়ের নুর আহমদের পুত্র মোহাম্মদ ফারুক (৩০) কে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে নৌকার পাটাতন হতে ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক ব্যক্তিকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে হ্নীলা হোয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে বেড়িবাঁধের পাশে মাটির নীচে লুকানো অবস্থায় ১ কেজি ৬০ গ্রাম আইস ও ২০ হাজার পিস ইয়াবার পুটলা উদ্ধার করা হয়।
এব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জব্দকৃত মাদকসহ আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।