শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

খুরুশকুলে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের খুরুশকুলে প্রতিপক্ষের হামলায় ফয়সাল উদ্দীন (২৫) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।

নিহত ফয়সাল উদ্দিন খুরুশকুল ইউনিয়নের দক্ষিন ডেইলপাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

আজ রবিবার (৩ জুলাই) রাত ৭টারদিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার খুরুশকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে রাত ৭টারদিকে বাড়ি ফেরারপথে স্থানীয় জহির ও আজিজের নেতৃত্বে ১০/১২ জনের একটিদল হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম কক্সবাজার ভয়েসকে বলেন, ওই ঘটনায় সদর মডেল থালার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *