শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

রামুসহ জেলার পর্যটন স্পট গুলোতে ঈদ আনন্দ উদযাপনের প্রস্তুতি

কামাল শিশির, রামু

ঈদুল আজহায় প্রায় সপ্তাহখানেকের ছুটিতে ঈদ আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে মানুষ ও পর্যটন স্পর্ট  গুলো।

ঈদের ছুটির সময়টা  পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভ্রমণের পরিকল্পনা করছেন অনেকেই দেশের সবচেয়ে বড় পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতসহ রামুর হিমছড়ি, সেনানিবাস, নারিকেল বাগান, স্বপ্নতরী পার্ক, ঈদগড়ের নীলাদ্রি লেক, ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কসহ  আরো বিভিন্ন স্পটে।

আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের ছুটিতে পর্যটকদের চাপ অনেক বাড়তে পারে এমনটা আশা প্রকাশ করছেন কক্সবাজার ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সদস্য ও দিগন্ত ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক ইয়ার মুহাম্মদ।

অতিথি বরণে  নানা আঙ্গিকে সাজানো হচ্ছে স্পট গুলো।  সবকিছুতেই লেগেছে উৎসবের ছোঁয়া। পর্যটন স্পটে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে  পুলিশ প্রসাশন।

হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিয়াদ ইফতেখার বলেন, পর্যটকেরা আমাদের লক্ষ্মী। আন্তরিক সেবা নিশ্চিতের মধ্য দিয়ে কক্সবাজারের প্রতি পর্যটকদের আকৃষ্ট করার তাগিদ আমরা সবসময়ই অনুভব করি। এবারও ব্যতিক্রম হবে না।
এছাড়া  দরিয়ানগর, ইনানী, মহেশখালীর  পর্যটন স্পট গুলো  সাজানো হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ  জানান, ভ্রমণপিপাসুদের বিচরণ নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একাধিক টিম টহলে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *