শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজার রামুসহ দেশবাসীকে এমপি কমল‘র শুভেচ্ছা ও ঈদ মোবারক

প্রেস বিজ্ঞপ্তি :
পবিত্র ঈদুল আযহায় কক্সবাজার সদর, পৌরসভা, ঈদগাঁও, রামুসহ দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন, কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
ঈদুল আযহার শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি শুভেচ্ছা বার্তায় বলেন, শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
 তিনি বলেন, ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল আযহায় সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে ত্যাগের মহিমা ও শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
তবে এবারেও ঈদ পালন করতে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবারও বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রেখেই আবারো ঈদের আনন্দ উপভোগ করতে হচ্ছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি ভুলে না যাই, সেদিকেও সকলকে খেয়াল রাখতে হবে।
শুভেচ্ছা বার্তায় এমপি কমল কক্সবাজার, রামুসহ দেশবাসী ও প্রবাসীদের সু-স্বাস্থ্য, মঙ্গল ও কল্যাণ কামনা করেছেন। সকলে ‘ভাল থাকুন, সুরক্ষিত থাকুন। ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *