শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

আরসা গ্রুপের ফতোয়া কমিটির চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের বিতর্কিত সশস্ত্র গ্রুপ আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) নেতা ফতোয়া কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদকে (৪৮) আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। 

শুক্রবার (৮ জুলাই) রাতে উখিয়া ৪ নং রোহিঙ্গা ক্যাম্প নৌকার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আরসা নেতা মৃত লাল মিয়ার পুত্র।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক।

তিনি জানান, রাতে আরসার সাংগঠনিক কার্যক্রম চালাতেন নূর মোহাম্মদ। সেই সময় মাওলানার বেশে চলতেন। তাই সহজে তার অপকর্ম চালিয়ে যেতেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে তিনি পুলিশের হাতে আটক হন।

প্রসঙ্গত, ২০১২ সালে সাম্প্রদায়িক সহিংসতার পর হারাকা আল-ইয়াকিন নামে যাত্রা শুরু করে বিদ্রোহী গ্রুপটি। পরে তারা আরসা নামে কাজ শুরু করে। সশস্ত্র এই গ্রুপটি রোহিঙ্গাদের মিয়ানমার সরকারের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে। অনেকের মতে, মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আরসার যোগাযোগ রয়েছে।

আরসা নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনজুনি এলিয়াস হাফিজ তোহা পাকিস্তানে জন্মগ্রহণ করেন। আতাউল্লাহর বাবা-মা ১৯৬০ সালে মিয়ানমারের রাখাইন থেকে করাচি চলে যান।

সূত্রে জানা যায়, আতাউল্লাহ তোহার অনেক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রয়েছে। আইএসআই, আরাকান হরকাতুল জিহাদ আল ইসলামী এবং লস্কর-ই তৈয়বা তার কাজে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে আতাউল্লাহ তোহা শুধু অস্ত্রের জোগানই পাননি, একই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাও নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *