শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লিয়াকত কক্সবাজার আদালতে

বিশেষ প্রতিবেদক:

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে অন্য একটি হত্যা মামলায় স্বাক্ষী দিতে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে।

আজ রবিবার (১৭ জুলাই) বেলা ১১ টারদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

কক্সবাজার কারাগারের ডেপুটি জেলার মো: মনির হোসেন জানান, ‘টেকনাফের একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে বেলা ১১টারদিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। এর আগে গত ১৫ জুলাই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে কক্সবাজার কারাগারে আনা হয়। লিয়াকত আলী মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। উক্ত মামলায় চলতি বছরের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার প্রধান আসামী সাবেক পুলিশ পরিদর্শক লিয়াক আলী ও টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় ৬ জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দিয়েছিল আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *