শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

দৈনিক ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে টমটম চার্জে

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে সরবরাহকৃত বিদ্যুতের ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইক (টমটম) এর ব্যাটারি চার্জে। দৈনিক প্রতি টমটমে দেড় কিলোওয়াট হিসেবে প্রায় ত্রিশ হাজার টমটমে এ বিদ্যুৎ যাচ্ছে । ফলে নিয়মিত লোডশেডিং এর কবলে পড়তে হচ্ছে জেলাবাসিকে। তবে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে বলা হয়েছে ইজি বাইকের চার্জে নয়, বরং বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হওয়ায় লোডশেডিং সমস্যা হচ্ছে।
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, শুধু কক্সবাজার পৌরসভায় ৫৫ হাজার গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা রয়েছে ৪০ মেগাওয়াট।বর্তমানে প্রতিদিন ৩২-৩৫ মেগাওয়াট বিদ্যুৎ গ্রাহকের মাঝে সরবরাহ করা হচ্ছে। আর পল্লী বিদ্যুৎ সমবায় সমিতির আওতায় জেলা গড়ে প্রতিদিন ১১০ থেকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ চহিদা রয়েছে। কিন্তু সরবরাহ করা হচ্ছে ৯০ থেকে ৯৫ মেগাওয়াট। এত সংকটের পরও কক্সবাজার জেলায় সহস্রাধিক টমটম গ্যারেজে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
যেখানে শুধু কক্সবাজার পৌরসভা ও আশেপাশে ২’ শতাধিকে গ্যারেজে প্রতিদিন দশ হাজারের বেশি টমটম চার্জ দেয়া হয়। এছাড়া অন্যান্য পৌরসভা এবং আট উপজেলা মিলে আরো প্রায় বিশ হাজারের বেশি টমটমে চার্জ দেয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার পৌরসভায় বৈধ অবৈধ মিলে সাত সহস্রাধিক, টেকনাফ পৌরসভায় আড়াই হাজার, চকরিয়া পৌরসভায় তিন হাজার, মহেশখালী পৌসভায় দুই হাজারসহ আট উপজেলা মিলে প্রায় ত্রিশ হাজার টমটম চালু রয়েছে। প্রতিটি টমটমে চার থেকে পাঁচটি ১২ বোল্ড ব্যটারি রয়েছে। সে হিসেবে দেড় লাখ ব্যটারি প্রতিদিন বৈদ্যুতিক চার্জ দিতে হয়। গড়ে প্রতিটি গাড়িতে ১.৫০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। এ হিসেবে প্রতিদিন শুধু টমটমে (ইজিবাইক) চার্জ দিতে প্রয়োজন পড়ছে প্রায় ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শহরের প্রবেশদ্বার লিংকরোড থেকে শুরু করে বাসটার্মিনাল, আলিরজাহাল, সিটি কলেজ এলাকা, এসএমপাড়া, টেকপাড়া, পেশকারপাড়া, কালুরদোকান, পাহাড়তলী, বৈদ্যঘোনা, ঘোনারপাড়া, কলাতলি, সমিতিপাড়া, বাহারছড়া, গাড়ির মাঠ, নুনিয়ারছড়া, মোহাজের পাড়া, খুরুশকুলে সহ বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক গ্যারেজে প্রায় দশ হাজার টমটমে (ইজিবাইক) চার্জ দেয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, একদিকে যেমন অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহে রয়েছে তেমনি অন্যদিকে বিপুল পরিমাণ বিদ্যুৎ টমটম চার্জে চলে যাচ্ছে। ফলে লোডশেডিং এর মাত্রা বেড়েই চলছে। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।
টমটম চালকরা জানিয়েছেন, গ্যারেজ মালিককে প্রতিদিন একটি টমটমে ২২০ টাকা চার্জের বিল দিতে হয়।
শ্রমিক নেতা রুহুল কাদের মানিক বলেন, কাগজে কলমে পৌরসভায় ৩ হাজার টমটম চললেও বাস্তবে সাত হাজারের বেশি টমটম চলছে। শহর ও শহরতলীর আশাপাশে ২১৭ টির মতো গ্যারেজ দৈনিক প্রতিটি গাড়িতে ২২০ টাকা চার্জ বিল দিতে হয়।
সম্প্রতি শহরে অতিরিক্ত লোডশেডিং এর বিষয় নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভায় ব্যাপক আলোচনা হয়। এ সময় টমটম গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বাতিলের দাবি তুলেছেন অনেকে।
অপরদিকে কক্সবাজার পৌরসভার আশেপাশে দুই শতাধিক টমটম গ্যারেজে সংযোগ দেয়ার বিষয়টি স্বীকার করেছেন কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ।
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি বলেন, শুধু দেশে নয়, বিশ্বে বিদ্যুৎ সমস্যা চলছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদন কমে আসায় লোডশেডিং একটু বেড়েছে।
তিনি বলেন, পৌরসভায় অনুমোদিত টমটমের লাইসেন্স বাতিল করলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হবে। তবে আমরা গ্যারেজে ফ্রি-পেইড বিলের মিটার সংযোগ দিয়েছি। ফলে অবৈধ সংযোগ নেই।
এদিকে, কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্রে জানা যায়, কক্সবাজারে আট উপজেলা দুটি পৌরসভায় ১২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেখানে সরবরাহ পেয়ে থাকি ৯০ থেকে ৯৫ মেগাওয়াট। আবহাওয়া গরম হলে ২০ থেকে ২২ মেগাওয়াট লোডশেডিং হয়।
কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতি জিএম মোহাম্মদ আক্তার উজ জামান লস্কর বলেন, জেলায় পল্লী বিদ্যুতের আওতায় ৫৫০ থেকে ৬০০’শ গ্যারেজ রয়েছে। টমটমে ৫ টি ১২ ভোল্টের ব্যাটারিতে প্রতিদিন দেড় কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। গ্যারেজের জন্য আলাদা ট্রান্সফরমার দেয়া হয়েছে। তবে গ্রাহকের মোট চাহিদা থেকে তাদের বিদ্যুৎ সরবরাহ করা হয়।
তিনি বলেন, বর্তমানে টমটম গ্যারেজগুলো আবাসিক শ্রেণীভূক্ত করা হয়েছে। এগুলো অবৈধ নয়। তবে সৌর বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করা গেলে পল্লী বিদ্যুতের উপর প্রভাব কমে আসবে বলে মনে করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *