শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
আবদুল কাদের
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন উপলক্ষে কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল ২৭ জুলাই সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান, বিকাল ৩ টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র্যালী, বিকাল ৪ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও সর্বশেষ সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধুর দৌহিত্র জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে কেক কাটা।
বিকাল ৩ টায় কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. একরামুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে সমাপ্ত হয়। বিকাল ৪ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে র্যালীত্তোর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেকলীগের সভাপতি জনাব এড. একরামুল হুদা এবং সঞ্চালনা করেন কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম চৌধুরী।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রহিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সাবেক সহ সভাপতি বখতিয়ার আলম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কুতুব রানা, কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আলহাজ্ব নুরুল কবির খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল কাদের, দপ্তর সম্পাদক রশিদুল হক রানা।
এছাড়া উক্ত আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন ঝিলংজা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তারেক আরমান, ঈদগাও ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব, সাধারণ সম্পাদক এড. সাজিদ, ইসলামাবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদুল আলম, পোকখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুসলে উদ্দিন, পিএমখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হেলাল সিকদার, খুরশকুল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইদুল করিম, যুগ্ম আহবায়ক তারেক, চৌফলদন্ডী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও তৃণমূল পর্যয়ের অসংখ্য সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন,সেবা, শান্তি,প্রগতি এ মূলনীতির আলোকে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, বঙ্গবন্ধু কন্যার ভ্যান গার্ড হিসাবে কাজ করছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।১৯৯৪ সালের ২৭ জুলাই বঙ্গবন্ধু কন্যার নিজ হাতে গড়া এই সংগঠনের নেতৃবৃন্দরা অনেকেই আজ তাদের সততা, মেধা ও আদর্শ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করছে।এই সংগঠনের দীর্ঘ ২৮ বছরের পথ চলায় নানা ঘাত, প্রতিঘাত, ষড়যন্ত্র উপেক্ষা করে, করোনা মহামারী সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সকল নেতৃবৃন্দরা তাদের সামর্থ্য, সেবা ও আদর্শ দিয়ে মানুষের পাশে দাড়িয়েছে।ভবিষ্যতে ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের প্রয়োজনে, গন মানুষের প্রয়োজনে কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে।
আলোচনা সভা শেষে প্রবল উৎসাহ, উদ্দীপনার মধ্যদিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর সুযোগ্য পুত্র বঙ্গবন্ধুর দৌহিত্র জনাব সজীব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন করা হয়।