শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মাঙ্কিপক্স : পুরো আমেরিকায় জরুরি অবস্থা

৭১ অনলাইন ডেস্কঃ

মার্কিন সরকার মাঙ্কিপক্সের কারণে আমেরিকাজুড়ে স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটিতে এ পর্যন্ত ৬ হাজার ৬০০ ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে।

মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী জ্যাভিয়ার বেসারা গতকাল (বৃহস্পতিবার এই জরুরি অবস্থা ঘোষণা করেন।

তিনি বলেন, এই ভাইরাসকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা মাঙ্কিপক্সকে বিশেষ গুরুত্ব সহকারে নেয়ার জন্য এবং এই ভাইরাস মোকাবেলায় দায়িত্ব নেয়ার ক্ষেত্রের সাহায্য করতে প্রতিটি মার্কিন নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমেরিকায় এ পর্যন্ত যত রোগী সনাক্ত করা হয়েছে তার প্রায় এক-চতুর্থাংশ নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে গত সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপরেই রয়েছে ক্যালিফোর্নিয়া এবং ইলিনয় অঙ্গরাজ্য। এ দুই অঙ্গরাজ্যে সোমবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়েই এই ভাইরাসকে যদি নির্মূল করতে হয় তাহলে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে, মার্কিন সরকারের পক্ষ থেকে মাঙ্কিপক্স শনাক্ত রোগীর যে সংখ্যা বলা হয়েছে বাস্তব সংখ্যা তার চেয়ে অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত মে মাসে বৈশ্বিক পর্যায়ে এই রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। গত মাসের প্রথম দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। সারাবিশ্বে এ পর্যন্ত ২৬ হাজার ২০০ ব্যক্তিকে মাঙ্কিপক্সের রোগী বলে শনাক্ত করা হয়েছে।

বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে, মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিদের শতকরা ৯৫ ভাগের বেশি সমকামী। এক পুরুষের সাথে অন্য পুরুষের যৌন সম্পর্কের কারণে এই ভাইরাস ছড়াচ্ছে বলে গবেষণায় প্রমাণ মিলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *