রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ শিশু একাডেমি কক্সবাজার জেলা শাখা কর্তৃক বিস্তারিত কর্মসূচীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস/২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১ আগষ্ট থেকে ১৪ আগষ্ট পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিশুদের জন্য চিত্রাংকন, আবৃত্তি , বক্তৃতা, রচনা ও প্রতিযোগিতা ও স্কুলভিত্তিক বঙ্গবন্ধুর জীবনী গ্রন্থ পাঠের আয়োজন করা হয়।

প্রাথমিক পর্যায়ে ক গ্রুপে (১ম-৩য় শ্রেণী) বিষয় ঃ “উন্মুক্ত” মাধ্যম পেন্সিল স্কেচ, খ গ্রুপে (৪র্থ-৬ষ্ঠ শ্রেণী) বিষয়ঃ “সোনার বাংলা” মাধ্যম : পেষ্টাল রং ও গ গ্রুপে (৭ম-১০ম শ্রেণী) বিষয় ঃ “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” মাধ্যম: জল রং শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ে (১ম-৫ম শ্রেণী) কবি নির্মলেন্দু গুণ রচিত “মুজিব মানে মুক্তি” এবং মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ-১০ম শ্রেণী) কবি কামাল চৌধুরী রচিত “বাংলার কবি” শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং মাধ্যমিক পর্যায়ে “বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা” রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

১৫ আগষ্ট সকাল ৮ টায় অরুণোদয় স্কুল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধর প্রতিকৃতিতে শিশু একাডেমির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকাল ৯ টায় অরুনোদয় স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা শেষে শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) জনাব কানিজ ফাতেমা আহমেদ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান, সাবেক সাংসদ এথিন রাখাইন, সাধারণ সম্পাদক, কক্সবাজার প্রেসক্লাব মুজিবুল ইসলাম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক প্রমূখ। বিকাল ৩.৩০টায় শিশু একাডেমি মিলনায়তনে হাম্দ/না’ত ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। ১৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *