রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে পাহাড় কাটার দায়ে ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
পাহাড় কাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজার সদরের ভারুয়াখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একজনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা প্রশাসন কক্সবাজার।
রবিবার ১৪ আগস্ট বিকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত চলমান এই অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ জাকারিয়া। অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তাগন।
জানা যায়,কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর আনুর দোকান নামক স্হানে পাহাড় কেটে স্হাপনা নির্মাণ করছে এমন সংবাদ পাওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন।ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পাহাড় কেটে স্হাপনা নির্মাণ করা হচ্ছে। তখনি মোবাইল কোর্টের মাধ্যমে পাহাড় কাটায় জড়িত এক ব্যক্তিকে পরিবেশ আইন ১৯৯৫ সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৯০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, এবং আগামীতে আর কোন স্থাপনা করবেনা এবং স্থাপিত অবৈধ স্থাপনা দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
একইদিন পিএম খালীর তোতুক খালীতে মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *