রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বিশ্ববাজারে জ্বালানির দাম কমলো

৭১ অনলাইন ডেস্ক:

কয়েক মাসের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে সর্বনিম্ন হয়েছে।

জ্বালানির সংবাদভিত্তিক প্রতিষ্ঠান অয়েলপ্রাইসডটকমের তথ্য অনুসারে, সোমবার (১৫ আগস্ট ২০২২) বিশ্ববাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৪.৪৬ শতাংশ কমে ৯৩.৭৭ ডলার হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দর প্রতি ব্যারেলে ৪.৭১ শতাংশ কমে হয়েছে ৮৭.৭৫ ডলার। মারবান অপরিশোধিত তেলের মূল্য ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৯৩.৮৩ ডলারে।

রয়টার্স জানায়, অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনে চাহিদা কমার কারণেই এই মূল্যহ্রাস। এদিকে বিশ্বের সর্ববৃহৎ রফতানিকারক সৌদি আরবের জায়ান্ট প্রতিষ্ঠান আরামকো জানিয়েছে, সরকার চাইলে দৈনিক সর্বোচ্চ ১২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদনে প্রস্তুত তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *