রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উখিয়ায় চারটি অবৈধ স’মিল উচ্ছেদ!

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের থাইংখালীতে অভিযান চালিয়ে ৪টি অবৈধ স’মিল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(১৮ আগস্ট) দুপুর ২টা থেকে থাইংখালী ঘোনারপাড়ায় শুরু হয় এ অভিযান। দীর্ঘ সাড়ে তিন ঘন্টার অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধভাবে গড়ে উঠা চারটি অবৈধ স’মিল। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”পালংখালীর ৪নং ওয়ার্ডের তাজনিমার খোলা এলাকার মৃত নুর আহমদের ছেলে ছাবের আহমদ,গজুঘোনা এলাকার নুর আলমের ছেলে শফিক,বজলের ছেলে নাছির উদ্দিন,রহমতের বিলের রসুর ছেলে আক্তার,ঘোনার পাড়ার মৃত আবদুর রশিদের ছেলে নুরুল বশর দীর্ঘদিন যাবত অবৈধভাবে স’মিল স্থাপন করে কাঠ চিরাই করে আসছে। এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।”

উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও বিট অফিসারদের সহযোগিতায় থাইংখালীতে অবৈধভাবে গড়ে উঠা চারটি স’মিল উচ্ছেদ করা হয়। এসময় কাঠ চিরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও কাঠ জব্দ করা হয়।”

অবৈধভাবে গড়ে উঠা স’মিল মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে উখিয়া বনবিভাগ সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *