রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ছবি-জেলা যুবলীগ এর আলোচনা সভায় বক্তব্য রাখছেন এডভোকেট সিরাজুল মোস্তফা।
শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে, খতমে কোরআন, দোয়া মাহফিল, গণভোজ ও আলোচনা সভা ২৯ আগস্ট বিকেল ৪টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
তিনি বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিলো আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নত চূড়ায় নিয়ে যাওয়ার পদক্ষেপ বাস্তবায়ন করেছে।
তিনি বলেন, একাত্তরের পরাজিত অশক্তি, পঁচাত্তরের ঘাতক খুনি চক্র ও সাম্প্রদায়িক উগ্রবাদিরা সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত করার জন্য দেশব্যাপী আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করছে তা প্রতিহত করার জন্য যুবলীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম, আরো বক্তব্য রাখেন, এস এম জাহাঙ্গীর বুলবুল, জেলা মৎস্যজীবিলীগের আহবায়ক মাষ্টার আবদুর করিম, সদস্য সচিব মোঃ তৈয়ব, সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, যুবলীগ নেতা তাজ উদ্দিন সিকদার তাজমহল, রামু উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম, সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, চকরিয়া উপজেলা যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদ, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক,পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ডালিম বড়ুয়া, শাহেদ মোহাম্মদ এমরান, যুবলীগ নেতা মির্জা ওবাইদ রুমেল, আলী আহমদ, ইমরুল কায়েস চৌধুরী, সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজীবুল হক চৌধুরী রিকু, চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোসেন, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, চকরিয়া পৌর যুবলীগের সাধারন সম্পাদক আজিজুল হক সোহেল প্রমুখ। উপস্থিত ছিলেন, এডভোকেট জিয়া উদ্দিন আহমেদ, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, আশরাফ উদ্দিন আহমেদ, মহেশখলী উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজেদুল করিম, যুগ্ন আহবায়ক শেখ কামাল চেয়ারম্যান, মোহাম্মদ ইসমাইল সিআইপিসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।