মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যেসব চুক্তি হতে পারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দুদেশের সরকার। আশা করা হচ্ছে সফরে পাঁচ থেকে সাতটি স্মারক সই হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ঢাকা ও দিল্লির মধ্যে প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি আছে। এবারে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই এবং কয়েকটি নবায়ন নিয়ে আলোচনা চলছে।
জানা গেছে, দুদেশের স্টাফ কলেজের মধ্যে সহযোগিতা, বিচার বিভাগীয় সহযোগিতা ও কুশিয়ারা নদীর পানি উত্তোলন নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া নবায়নের মধ্যে রয়েছে সুনীল অর্থনীতি বিষয়ক সমঝোতা স্মারক এবং বাংলাদেশ টিভি ও প্রসার ভারতের মধ্যে সমঝোতা স্মারক। এছাড়া রেলওয়ে মন্ত্রণালয়ের দুটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে।
নেপালের জিএমআর কোম্পানির সঙ্গে ভারতের ওপর দিয়ে জলবিদ্যুৎ আমদানি সংক্রান্ত একটি চুক্তি সই হতে পারে।
আরেকজন কর্মকর্তা বলেন, এবারের সফরে রূপসা নদীর ওপর ব্রিজ হস্তান্তরসহ আরও কয়েকটি বিষয় নিয়ে কাজ চলছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ সেপ্টেম্বর চার দিনের সফরে দিল্লি যাবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরের দিন হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এবারের সফরে স্বাধীনতা যুদ্ধে ভারতীয় শহীদ সৈনিকদের পরিবারের সন্তানদের ‘মুজিব বৃত্তি’ দেওয়া হবে। এছাড়া ৭ সেপ্টেম্বর ভারতের সিআইআই এবং বাংলাদেশের এফবিসিসিআই যৌথভাবে একটি অনুষ্ঠান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *