মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিদায়ে এই ম্যাচটা অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে।

এই ম্যাচে টস জিতেছেন অধিনায়ক সাকিব আল হাসান। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। কারণ হিসেবে জানিয়েছেন উইকেটের প্রকৃতির কথা। বললেন, ‘আমরা আগে ব্যাট করব। শুষ্ক উইকেট মনে হচ্ছে। বোর্ডে রান রেখে আমরা সেটা রক্ষা করতে চাই। খেলাটার গুরুত্ব আমরা জানি। আমাদের ভালো খেলতে হবে।’

 

পাকিস্তান এই ম্যাচে এসেছে টানা দুই ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে। সেটা ধরে রেখেই আজকের ম্যাচ জিততে চায় বাবর আজমের দল। বাবরের কথা, ‘জয় সবসময়ই আপনাকে আত্মবিশ্বাস দেয়। সেই ম্যাচে হারিস মোমেন্টামটা ঠিক করে দিয়েছিল, ইফতিখার আর শাদাব সেটা শেষ করেছিল। আমরা এই ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

এদিন একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। গেল ম্যাচ থেকে আজকের পাকিস্তান ম্যাচে জায়গা হারিয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং ইয়াসির আলি রাব্বি। 

এই তিন ক্রিকেটারের বদলে একাদশে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। স্পিনার নাসুম আহমেদ এবং পেসার ইবাদত হোসেন খেলতে নামবেন চলতি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটি।

পাকিস্তান টানা দুই ম্যাচ জিতে এসেছে এই ম্যাচে। এমন ম্যাচে বাবর আজমের দল তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। দক্ষিণ আফ্রিকা ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে দলটি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *