মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সরকারের প্রতিটি অত্যাচারের কথা মনে রাখছি: মান্না

প্রতিটি অন্যায়ের বিচার হবে- এমন হুঁশিয়ারি দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের প্রতিটি অত্যাচারের কথা মনে রাখছি। প্রতিটি আঘাত আরও তীব্রভাবে ফিরিয়ে দেওয়া হবে।

শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

‘মান্নার গুম, ২২ মাস কারাগারে নির্যাতন এবং ৮ বছর ধরে মিথ্যা মামলায় হয়রানির’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে নাগরিক ঐক্য।

মান্না বলেন, আজ থেকে ৮ বছর আগে এই দিনে কোথায় ছিলাম, তা নিজেও জানি না। আমাকে তুলে নিয়ে যাওয়ার পর তারা ছোট একটা ঘরে চোখ বেঁধে রেখেছিল। যে বদ্ধ ঘরটিতে ছিল না খাট, কোনো বিছানা, কোনো বালিশ, কোনো জানালা। চোখ বেঁধে একেক সময় একেক জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে সময় নাগরিক ঐক্য ও সবার সম্মিলিত প্রতিবাদের কারণে তারা গুম করে দিতে পারেনি বা ক্রসফায়ার করতে পারেনি। ২২ মাস কারাভোগের পর ফিরে এসেছি। এখন প্রতিবাদ করছি এ ধরনের শাসনের বিরুদ্ধে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত মরব না। সেইদিন পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *